Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪০৫ কোটি টাকা ক্ষতিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
    অর্থনীতি

    ৪০৫ কোটি টাকা ক্ষতিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

    হাসিব উজ জামানমে 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৪০৫ কোটি টাকা ক্ষতিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অনিয়ম আর দুর্নীতির জালে জর্জরিত হয়ে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ২০২৪ সালে ব্যাংকটি সমন্বিতভাবে ৪০৫ কোটি টাকা লোকসান করেছে, যেখানে তার আগের বছর, ২০২৩ সালে ব্যাংকটি করেছিল ৩২৯ কোটি টাকার মুনাফা। বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই হিসাব-নিকাশ তুলে ধরা হয় এবং সেখানেই সিদ্ধান্ত হয়, শেয়ারহোল্ডারদের জন্য এবার কোনো লভ্যাংশ দেওয়া হবে না।

    ব্যাংকটির এই বিপর্যয়ের পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে এস আলম গ্রুপের অনিয়ন্ত্রিত প্রভাব ও স্বার্থসংশ্লিষ্ট ঋণ বিতরণ। এক সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম, যিনি এস আলম নামেই বেশি পরিচিত। ব্যাংকটির মোট ঋণের প্রায় ৭০ শতাংশই গিয়েছে তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। কিন্তু সরকারের বদলের পর বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনে। সরিয়ে দেওয়া হয় এস আলম পরিবারের নিয়ন্ত্রণ, দায়িত্ব দেওয়া হয় স্বাধীন পরিচালকদের হাতে। এরপরই ধরা পড়ে বাস্তব চিত্র—যেসব ঋণ আগে কাগজে-কলমে নিয়মিত দেখানো হতো, সেগুলোর অনেক অংশই আসলে ছিল খেলাপি।

    ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির আমানতের পরিমাণ দাঁড়ায় ৪৩ হাজার ১৪৩ কোটি টাকা, আর ঋণের পরিমাণ ছিল ৬০ হাজার ৯৩৩ কোটি টাকা। সেই সময়েই ব্যাংকটির খেলাপি ঋণের হার দাঁড়ায় ৩০ শতাংশে, আর বর্তমানে সেটি আরও বেড়ে দ্বিগুণ হয়েছে। একই সময়ে ব্যাংকটি পড়ে ১৩ হাজার ৯৯১ কোটি টাকার মূলধন ঘাটতিতে।

    ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সাল পর্যন্ত ব্যাংকটি যেসব ঋণ থেকে প্রকৃতপক্ষে কোনো সুদ আয় করছিল না, সেগুলোকেও কাগজে-কলমে নিয়মিত দেখিয়ে মুনাফা দেখানো হয়েছিল। এর ফলে সরকারকে কর দেওয়া হয়েছে, শেয়ারহোল্ডারদেরও লভ্যাংশ দেওয়া হয়েছে—যা ব্যাংকের ক্ষতিকে আরও গভীর করেছে। এখন একদিকে ব্যাংক ঋণের টাকা আদায় করতে পারছে না, অন্যদিকে আমানতকারীদের টাকাও ফেরত দিতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে উচ্চ সুদে নেওয়া ধারও ব্যাংকটির ওপর আর্থিক চাপ তৈরি করছে। সব মিলিয়ে আয় কমে গিয়ে ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকটি পড়েছে বড় ধরনের লোকসানে। বাংলাদেশ ব্যাংক যদি সুরক্ষা তহবিল সংরক্ষণে কিছুটা ছাড় না দিত, তবে লোকসানের পরিমাণ আরও ভয়াবহ হতো।

    তবে কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ নতুন হিসাব খোলা হয়েছে, যার মাধ্যমে ৩ হাজার ৬২৪ কোটি টাকা নতুন আমানত এসেছে। একই সময়ে আদায় হয়েছে ২ হাজার ২২৩ কোটি টাকা ঋণ। বর্তমানে প্রায় ২৩ হাজার কোটি টাকার ঋণ আদায়ের লক্ষ্যে মামলা করা হয়েছে।

    ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আবু রেজা মো. ইয়াহীয়া জানিয়েছেন, “ঋণের বড় অংশ আদায় করা যাচ্ছে না, যার ফলে ব্যাংক পরিচালনায় অনেক বাধার সম্মুখীন হচ্ছি। আমরা চেষ্টা করছি নতুন আমানত সংগ্রহ করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ধরে রাখতে।”

    এক সময়ের মুনাফাকেন্দ্রিক ব্যাংকটি এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত। অতীতের ভুল সিদ্ধান্ত আর রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে এসে তারা আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা—তা এখন সময়ই বলবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.