Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিভিন্ন সংকটে কাঁপছে দেশের পোশাকখাত
    অর্থনীতি

    বিভিন্ন সংকটে কাঁপছে দেশের পোশাকখাত

    হাসিব উজ জামানমে 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিভিন্ন সংকটে কাঁপছে দেশের পোশাকখাত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাক খাত ২০২৪ সালে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে এই অর্জনের পেছনে রয়েছে এক কঠিন বাস্তবতা। আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্য বাধা, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির মতো একাধিক সংকট এ খাতের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। জাপানের প্রভাবশালী সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া সম্প্রতি এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেছে।

    দেশের সবচেয়ে বড় রপ্তানিনির্ভর এই শিল্পে লাখ লাখ শ্রমিক কাজ করেন। জাতীয় রপ্তানির প্রায় ৮০ শতাংশ আসে গার্মেন্টস খাত থেকে। অথচ ভারতের হঠাৎ নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক এই খাতের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। চলতি বছরের ১৭ মে ভারত তাদের সীমান্তবর্তী স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ কিছু পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সুতা আমদানিতে কিছু সীমাবদ্ধতা আরোপের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়। এতে বাংলাদেশের রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে ভারতের বাজারে রপ্তানির প্রায় ৪২ শতাংশ থমকে গেছে। ফলে অনেক রপ্তানিকারককে বাধ্য হয়ে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ সমুদ্রপথ ব্যবহার করতে হচ্ছে।

    এর পাশাপাশি যুক্তরাষ্ট্রও বাংলাদেশের তৈরি পোশাকে ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছে, যা ভবিষ্যতে ৩৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যদিও মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত এই শুল্ককে অনৈতিক বলেছে, তা এখনো বাতিল হয়নি।

    অন্যদিকে দেশের ভেতরের অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয়। গ্যাস সংকটের কারণে অনেক কারখানার উৎপাদন ক্ষমতা ৩০ থেকে ৪০ শতাংশে নেমে এসেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়া, ব্যাংক ঋণের উচ্চ সুদ, আমদানি জটিলতা, এবং এনবিআর কর্মকর্তাদের ধর্মঘট সব মিলিয়ে ব্যবসায়িক পরিবেশ নাজুক হয়ে উঠেছে।

    বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক—দুই দিক থেকেই আমরা চাপে আছি। এই অবস্থায় নীতিগত সহায়তার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি জানান, দেশের উদ্যোক্তারা নিরলস পরিশ্রম করছেন, নতুন বাজার খুঁজছেন, পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বাড়াচ্ছেন এবং ক্রেতাদের আস্থাও ধরে রেখেছেন। কিন্তু তারপরও বাস্তবতা হচ্ছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা খুব সহজ নয়।

    রাজনৈতিক অস্থিরতা এবং কর্মবিরতিও শিল্পের আরেকটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারি কর্মচারী থেকে শুরু করে পোশাক শ্রমিকরাও আন্দোলনে অংশ নিচ্ছেন, ফলে সরকারের মনোযোগ মূলত এসব দমনেই ব্যস্ত, বাণিজ্যিক নীতিনির্ধারণ বা শিল্প সহায়তার দিকে নেই।

    এই সংকটপূর্ণ প্রেক্ষাপটেও বাংলাদেশের তৈরি পোশাক খাত চলতি অর্থবছরে জুলাই ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত ৩২.৬৪ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। বিজিএমইএ-এর তথ্যমতে, বাংলাদেশ ভারত হয়ে ৩৬টি দেশে প্রায় ৪৬২ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে এই সময়ের মধ্যে।

    জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফারুক হাসান জানান, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় যেসব দেশে সরাসরি ফ্লাইট নেই, সেখানে রপ্তানি ব্যয় বেড়েছে ও সময়ও বেশি লাগছে। তিনি আরও বলেন, বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। এগুলোকে রক্ষা না করলে ভবিষ্যতে পুরো শিল্প হুমকিতে পড়বে।

    এ অবস্থায় অনেক ব্যবসায়ী ২০২৫ সালের নভেম্বরে নির্ধারিত বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণ কিছু সময় পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে শুল্কমুক্ত সুবিধা কিছুদিনের জন্য হলেও বজায় থাকে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য তিন বছর, চীন দুই বছর এবং কানাডা ২০৩৪ সাল পর্যন্ত এই সুবিধা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

    সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো মোস্তাফিজুর রহমান মনে করেন, এলডিসি উত্তরণের পর টিকে থাকতে হলে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে হবে, পণ্যে বৈচিত্র্য আনতে হবে এবং মুক্ত বাণিজ্য চুক্তির দিকে দ্রুত অগ্রসর হতে হবে। এখনই এই প্রস্তুতি না নিলে ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পই সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.