Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » লাইট ইঞ্জিনিয়ারিং খাতে আলাদা শিল্পাঞ্চলের দাবি
    অর্থনীতি

    লাইট ইঞ্জিনিয়ারিং খাতে আলাদা শিল্পাঞ্চলের দাবি

    ইভান মাহমুদমে 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লাইট ইঞ্জিনিয়ারিং
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উদ্যোক্তারা একটি আলাদা শিল্পাঞ্চল বা শিল্প পার্ক গঠনের দাবি জানিয়েছেন। এই শিল্পকে টিকিয়ে রাখতে তারা নীতিগত সহায়তা, কর ও ভ্যাটে সুষম হার এবং জমি বরাদ্দের দাবি তুলেছেন।

    বৃহস্পতিবার ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ হালকা প্রকৌশল এক্সপো ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানান উদ্যোক্তারা। দুই দিনের এই এক্সপো শেষ হবে ৩০ মে।

    এক্সপোটি আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন ও বিশ্বব্যাংকের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ প্রকল্প।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানিতে এখন ইঞ্জিনিয়ারিং পণ্যের দিকে গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতে এই খাত বড় ভূমিকা রাখতে পারে। ছোট ছোট পরিবর্তন এনে বড় অগ্রগতি সম্ভব।

    তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছে। ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতির কারণে এ পরিস্থিতি সামাল দিতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে।

    বাণিজ্য সচিব বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং খাতে রয়েছে বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনা কাজে লাগাতে হলে নীতিগত সহায়তা দরকার। যদিও এখনই জমি বরাদ্দ কঠিন, তবুও পৃথক একটি অঞ্চল বরাদ্দ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে।

    এসময় উদ্যোক্তারা জানান, বিশ্বে লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বাজার এখন সাত ট্রিলিয়ন ডলারেরও বেশি। অথচ বাংলাদেশের রপ্তানি এই খাতে খুবই কম। তারা চান, তৈরি পোশাকের পাশাপাশি এই খাতকেও বড় রপ্তানি খাত হিসেবে গড়ে তোলা হোক।

    এ প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, উদ্যোক্তাদের কাছ থেকে রপ্তানিতে এই খাতকে বিকল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চান তিনি। তিনি উদাহরণ দিয়ে বলেন, ভিয়েতনামের রপ্তানির বড় একটি অংশ আসে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি পণ্য থেকে। কিন্তু বাংলাদেশ এখনো সেই জায়গায় পিছিয়ে আছে।

    বিশ্বব্যাংকের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের টিম লিডার হোসনে ফেরদৌস সুমি বলেন, এই খাতে উদ্ভাবন এবং বৈচিত্র্য আনার সুযোগ রয়েছে। আমাদের উচিত, প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করে বৈশ্বিক বাজারে নিজেদের জায়গা তৈরি করা।

    ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হাফিজুর রহমান বলেন, এই খাত গেম চেঞ্জার হতে পারে। কিন্তু রপ্তানি দীর্ঘদিন ধরে স্থবির। উদ্যোক্তারা মূলধনের ঘাটতিতে ভুগছেন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাদের সংযোগও কম।

    তিনি বলেন, বিডার রোডম্যাপে এই খাতকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই শুল্ক ও করসংক্রান্ত বিষয়গুলো সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।

    প্রকল্প পরিচালক আবদুর রহিম খান বলেন, এই খাতে নীতি ও সমন্বয়ের কিছু সমস্যা রয়েছে। সেগুলো দূর করতে হবে। শুল্ক ও নীতিগত বাধা সরিয়ে দিতে পারলে এই খাত দ্রুত উন্নয়ন লাভ করবে।

    সংগঠনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি লাইট ইঞ্জিনিয়ারিং খাতের চাহিদা অনুযায়ী কাজ করছে। এই খাতে পাঁচটি উপখাত রয়েছে। এর মধ্যে রয়েছে ছাঁচ, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স, কৃষিযন্ত্র, ফাউন্ড্রি ও বাইসাইকেল। এসব খাতে প্রায় সব ধরনের প্রকৌশল পণ্য উৎপাদিত হচ্ছে।

    তিনি বলেন, সম্ভাবনাময় এই শিল্পের বিকাশে আলাদা একটি শিল্প পার্ক প্রয়োজন। পাশাপাশি নীতিগত সহায়তা, কাঁচামাল আমদানিতে কর ও শুল্কে ছাড় দরকার।

    দুই দিনব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে ২৭টি শিল্প প্রতিষ্ঠান। প্রদর্শনীতে স্থানীয় প্রকৌশল পণ্য, প্রযুক্তি ও সেবার প্রচার করা হচ্ছে। উদ্যোক্তা, ক্রেতা ও আন্তর্জাতিক বাজারের প্রতিনিধিদের মধ্যে সংযোগ তৈরিতে এক্সপোটি বড় ভূমিকা রাখবে।

    এছাড়া, দেশীয় শিল্পের উদ্যোক্তারা মেলার মাধ্যমে নীতিনির্ধারক ও গণমাধ্যমের সামনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরছেন। এতে করে ভবিষ্যতে খাতটির সামগ্রিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.