Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আজ অনুষ্ঠিত হচ্ছে বিজিএমইএ নির্বাচন
    অর্থনীতি

    আজ অনুষ্ঠিত হচ্ছে বিজিএমইএ নির্বাচন

    হাসিব উজ জামানমে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আজ অনুষ্ঠিত হচ্ছে বিজিএমইএ নির্বাচন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর নির্বাচন। ২০২৫-২৭ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ গঠনে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ৭৬ জন প্রার্থী। রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মোট ১,৮৬৪ জন গার্মেন্টস মালিক এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    নির্বাচনকে কেন্দ্র করে বিজিএমইএতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনে মূলত দুটি বড় প্যানেল অংশ নিচ্ছে—ফোরাম এবং সম্মিলিত পরিষদ। এই দুটি প্যানেল মিলিয়ে ৩৫টি পরিচালক পদের বিপরীতে তারা প্রার্থী দিয়েছে। অন্যদিকে, ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে ভোট করছেন আরও ছয়জন। ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু, আর সম্মিলিত পরিষদের নেতৃত্বে আছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।

    পটভূমিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক পালাবদল। গত ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর বিজিএমইএর তৎকালীন সভাপতি আব্দুল মান্নান কচি দেশ ছেড়ে চলে যান এবং বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠান। পরে ডিজাইনটেক্স গ্রুপের এমডি খন্দকার রফিকুল ইসলাম সংগঠনের দায়িত্ব নেন। তবে তার বোর্ড স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

    এবারের ভোটার তালিকা আগের চেয়ে বেশি স্বচ্ছ। ভুয়া ও অস্তিত্বহীন ৬৩২ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচনে অদৃশ্য কোনো শক্তির হস্তক্ষেপ নেই বলেই প্রার্থীরা মনে করছেন। বরং এবারের নির্বাচনকে ঘিরে সবার মাঝে একটা আশাবাদী ও অংশগ্রহণমূলক মনোভাব স্পষ্ট। সাধারণ গার্মেন্টস মালিকরা বলছেন, আগের মতন কারচুপি বা নিয়ন্ত্রিত নির্বাচনের ছায়া এবার নেই। তারা স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি বেছে নিতে পারছেন বলেই তাদের মধ্যে একটা স্বস্তি কাজ করছে।

    ফোরাম প্যানেলের লিডার মাহমুদ হাসান খান বাবু বলেন, বিজিএমইএকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তুলতে চান তিনি। তাঁর ভাষায়, ফোরাম অতীতেও দায়িত্বে ছিল এবং তখন সংগঠনটি সততা ও সাহসিকতার সঙ্গে পরিচালিত হয়েছে। এবারও তারা চান সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে। বাবু জানান, ফোরাম যদি জয়লাভ করে বোর্ড গঠন করতে পারে, তাহলে গার্মেন্টস খাতের উন্নয়নে একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি কারখানার (এসএমই) জন্য বিজিএমইএ’র ভেতরেই আলাদা একটি সেল গঠনের প্রতিশ্রুতি দেন তিনি।

    এবারের নির্বাচন শুধু বিজিএমইএ-এর নেতৃত্ব বদলের বিষয় নয়, এটি পুরো তৈরি পোশাক খাতের ভবিষ্যতের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ এক মোড়। গার্মেন্টস মালিকরা এই সুযোগে নতুন নেতৃত্বের হাতে নিজেদের আস্থা তুলে দিতে প্রস্তুত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.