Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কালোটাকা বিনিয়োগে কর চার গুণে বৃদ্ধি
    অর্থনীতি

    কালোটাকা বিনিয়োগে কর চার গুণে বৃদ্ধি

    হাসিব উজ জামানমে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে না: অর্থ উপদেষ্টা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও তা আর আগের মতো সহজসাধ্য থাকছে না। বরং এবার সেই সুযোগ পেতে হলে দিতে হবে আগের চেয়ে তিন থেকে পাঁচ গুণ বেশি কর। অর্থাৎ কেউ যদি অবৈধ পথে উপার্জিত অর্থ দিয়ে জমি বা ফ্ল্যাট কিনে সেটি বৈধ করতে চান, তাহলে তাকে গুণে গুণে অনেক বেশি কর পরিশোধ করতে হবে।

    সরকার এবার চাচ্ছে কালো টাকা বিনিয়োগকে নিরুৎসাহিত করতে এবং জমির প্রকৃত বাজারমূল্যের সঙ্গে করহারের ব্যবধান কমিয়ে আনতে। ফলে বাজেটে এমন কিছু পরিবর্তন আসছে, যা ফাঁকফোকর গলে অর্থ সাদা করার পথ আগের চেয়ে অনেক কঠিন করে তুলবে। বাজেট ঘোষণা করা হবে ২ জুন। সেদিনই অর্থ উপদেষ্টা কালো টাকার বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাবেন বলে জানা গেছে।

    বর্তমানে যেভাবে প্রতি বর্গমিটার হিসেবে কর নির্ধারিত হয়, সেই পদ্ধতি বজায় থাকলেও করহার বাড়ানো হচ্ছে ৩ শতাংশ থেকে শুরু করে ৫ শতাংশ পর্যন্ত। বিশেষ করে ঢাকার অভিজাত এলাকাগুলোতে জমি বা ফ্ল্যাট কিনতে গেলে যে কর দিতে হয়, তা পাঁচ গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।

    এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবার কর কর্মকর্তাদের হাতে থাকবে অতিরিক্ত ক্ষমতা। কেউ যদি কালো টাকা দিয়ে ফ্ল্যাট বা জমি কেনেন, তাহলে সংশ্লিষ্ট সংস্থা তার অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারবে। অর্থাৎ আগের মতো আর চোখ বুজে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ভাবা হচ্ছে, কর নির্ধারণের একক ‘বর্গমিটার’ থেকে সরিয়ে ‘বর্গফুট’ ভিত্তিক করার বিষয়টিও।

    বর্তমানে ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, কলাবাগানসহ বেশ কিছু অভিজাত এলাকায় প্রতি বর্গমিটারে ফ্ল্যাটের ওপর ৬ হাজার এবং জমির ওপর ১৫ হাজার টাকা কর দিতে হয়। বাজেট অনুমোদন পেলে এই হার পাঁচ গুণ বেড়ে যেতে পারে।

    তবে এ ধরনের সিদ্ধান্তে বেশ উদ্বিগ্ন আবাসন খাত সংশ্লিষ্টরা। রিহ্যাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “আবাসন খাত এমনিতেই সংকটে। তার ওপর কর বাড়িয়ে, শর্ত কড়া করলে এই সেক্টর পুরোপুরি ধসে পড়বে। তখন কেউ আর ফ্ল্যাট কিনতেই চাইবে না।”

    গত বাজেট পরবর্তী সময়ে সিপিডি এক বিশ্লেষণে জানিয়েছিল, বর্তমান করহারে গড়ে প্রকৃত কর দাঁড়ায় মাত্র ২.৩৮ শতাংশ। এবার করহার পাঁচ গুণ হলেও সেটা সর্বোচ্চ ১০ শতাংশে গিয়ে ঠেকবে, যা এখনো সাধারণ করদাতাদের করহারের চেয়ে অনেক কম। ফলে বিশেষজ্ঞরা বলছেন, এভাবে সুযোগ দিয়ে কালো টাকা বিনিয়োগের পথ উন্মুক্ত রাখার বদলে বরং তা পুরোপুরি বন্ধ করাই যুক্তিযুক্ত।

    প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে সরকার ফ্ল্যাটসহ বিভিন্ন খাতে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দিয়েছিল। তখন প্রায় ২০ হাজার কোটি টাকা সাদা হয়েছিল, যার বড় অংশ গিয়েছিল আবাসন খাতে। তবে চলতি ২০২৩-২৪ অর্থবছরে কত টাকা এই খাতে বিনিয়োগ হয়েছে, তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই এনবিআর কিংবা রিহ্যাবের কাছেও।

    সবার চোখ এখন ২ জুনের বাজেট ঘোষণার দিকে। দেখা যাক, কালো টাকার ওপর চাপ বাড়িয়ে সরকার সত্যিই কীভাবে নিয়ন্ত্রণ আনে, আর তাতে কী পরিণতি হয় দেশের আবাসন খাতের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.