Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এবার কোরবানির অর্থনীতি ছাড়াবে ১ লাখ কোটি টাকা!
    অর্থনীতি

    এবার কোরবানির অর্থনীতি ছাড়াবে ১ লাখ কোটি টাকা!

    হাসিব উজ জামানUpdated:মে 31, 2025মে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এবার কোরবানির অর্থনীতি ছাড়াবে ১ লাখ কোটি টাকা!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০১৪ সালে ভারত সরকার বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয়। এর পর থেকে কয়েক বছরেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় চলতি বছর কোরবানির জন্য ৮ লাখ ৮৭ হাজার ৫৪৪টি খামারে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে তিনটি বিভাগ থেকে আসবে চাহিদার ৭০ শতাংশ।

    এসব বিভাগের মধ্যে রাজশাহীতে প্রস্তুত রয়েছে ৪৩ লাখ ৪৪ হাজার ৪৯টি, চট্টগ্রাম বিভাগে ১৯ লাখ ৭৪ হাজার ৭৪টি ও খুলনা বিভাগে ১৪ লাখ ৩৪ হাজার ৫৮৭টি। এর মধ্যে ৩৫ শতাংশ আসবে শুধু রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে। সব মিলিয়ে এবার দেশি পশুতেই কোরবানির অর্থনীতি প্রায় ১ লাখ কোটি টাকা ছাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    জানা গেছে, বাংলাদেশে গরু রপ্তানি ঠেকাতে ২০১৪ সালের এপ্রিলে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর বৈধ পথে বাংলাদেশে ভারতীয় গরু আমদানি বন্ধ হয়ে যায়।

    বাংলাদেশে গরু রপ্তানি বন্ধের আগে ২০১৩ সালে ভারত থেকে আমদানি করা হয়েছিল ২৩ লাখ। কিন্তু কয়েক বছরের মধ্যেই এই চাহিদা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হয় দেশীয় খামারিদের উদ্যোগে।

    তবে অবৈধভাবে দেশের তিন-চারটি করিডর দিয়ে গরু প্রবেশের চেষ্টা করা হয়। সীমান্তরক্ষী বাহিনীর দৃঢ় পদক্ষেপের কারণে সেটিও কমিয়ে আনা সম্ভব হয়েছে।
    চলতি ২০২৫ সালে কোরবানির জন্য ৮ লাখ ৮৭ হাজার ৫৪৪টি খামারে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে রাজশাহীতেই রয়েছে ৪৩ লাখ ৪৪ হাজার ৪৯টি, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগে ১৯ লাখ ৭৪ হাজার ৭৪টি এবং খুলনা বিভাগে ১৪ লাখ ৩৪ হাজার ৫৮৭টি। রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা এই তিন বিভাগে মোট কোরবানির পশুর প্রায় ৭০ শতাংশ জোগান দেবে। এর মধ্যে ৩৫ শতাংশ আসবে শুধু রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে।

    প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) প্রাথমিক হিসাবে দেশে এবার ৬৭ হাজার কোটি টাকার কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে অনলাইনে ১০ হাজার কোটি টাকার বেশি পশু বিক্রির সম্ভাবনা রয়েছে। কোরবানির সময় বিভিন্ন পশুর ৯০ থেকে ১ কোটি চামড়া সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট চাহিদার ৬০ থেকে ৭০ শতাংশ সরবরাহ করা হয় কোরবানির ঈদে। সব মিলিয়ে এবারের কোরবানির অর্থনীতি ছাড়াতে পারে ১ লাখ কোটি টাকা।

    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার “সেতু ডেইরি ফার্মে”র সত্বাধিকারী সাজ্জাদ হোসেন সেতু কোরবানির ঈদ সামনে রেখে কয়েক মাস ধরে ১২টি গরু লালন-পালন করছেন। এর মধ্যে গত রোজার ঈদে ৬ টি গরু বেশ ভালো দামে বিক্রি করেন। আর এখন কোরবানির ঈদে বাকি ৬ টি গরু বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। গরু লালন-পালনের পাশাপাশি তিনি এআই কর্মী হিসেবে প্রতি মাসে ১৫০ থেকে ২০০টি কৃত্রিম প্রজনন করান। তাঁর এই কার্যক্রমের মাধ্যমে এলাকায় গরু লালন-পালনে যথেষ্ট স্বাবলম্বী হয়ে উঠছেন স্থানীয় তরুণ ও নারীরা। ওই অঞ্চলে আনুমানিক আড়াই মণ ওজনের প্রতিটি গরু ৮০ থেকে ৯৫ হাজার টাকায় বেচাকেনা হচ্ছে।

    আরেকটু বড় আকারের আনুমানিক ৫ মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার থেকে ২ লাখ টাকায়। মাঝারি আকারের গরুর দাম এখনো বেশ ভালো পাওয়া যাচ্ছে। তবে আগামী কয়েক দিন পর হয়তো গরুর দাম আরেকটু সহনীয় হতে পারে। দেশের পশু লালন-পালন ও কৃত্রিম প্রজনন কার্যক্রমের প্রতীকী চিত্র সাজ্জাদ হোসেন সেতু। তিনি বলেন, “দেশে কোরবানি ও রোজার ঈদে যত পশু লাগুক না কেন, তা দেশের খামারিরাই উৎপাদন করার সক্ষমতা রাখেন”।

    এর জন্য পশুখাদ্যের দাম কমানো ও পশু পালনের উদ্যোক্তাদের ঋণ ও অর্থায়ন করতে হবে। এছাড়া পশুপালনে উন্নত জাতের অভাব দূর করতে ভালো মানের ব্রিড ও সিমেনের (বীজ) সরবরাহ নিশ্চিত করতে হবে। এই মূহূর্তে দেশে শাহিওয়াল গরুর বীজের বেশ চাহিদা রয়েছে। অবাধে মাংস ও পশু আমদানি বন্ধ করতে হবে। পশুর রোগ প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা ও প্রজনন ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিতে পারলেই দেশ পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে।

    মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “দেশীয় পশুতেই এবারের কোরবানি করা সম্ভব হবে। ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় খামারিরা। স্থানীয় পর্যায়ে পশু উৎপাদন বেড়েছে। যার কারণে পশু আমদানি প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। অবৈধভাবে পশু অনুপ্রবেশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। দেশের কোরবানির পশু নিরাপদ রাখতে মাঠ পর্যায়ে নির্দেশনা নেওয়া হয়েছে। এছাড়া পশুর হাটে পশুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। সব মিলিয়ে এবারের কোরবানির অর্থনীতি ১ লাখ কোটি টাকা ছাড়াবে”।

    গত অর্থ বছরে প্রায় ৫৫ লাখ ৭৭ হাজার কৃত্রিম প্রজনন করা হয়েছে। এর মধ্যে প্রজননক্ষম হওয়া গাভি ও বকনাতে কৃত্রিম প্রজনন করা হয়েছে ৩৮ লাখ ৮১ হাজার। অন্যদিকে কৃত্রিম প্রজননের মাধ্যমে বাছুর উৎপাদন হচ্ছে প্রায় ১৬ লাখ ৯৬ হাজার। এছাড়া ব্রিডিং বুল থেকে সিমেন উৎপাদন করা হয়েছে ৪৫ লাখ ৪৭ হাজার ডোজ।

    কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম খান বলেন, “সরকারের ধারণা করা চাহিদার চেয়ে প্রকৃত চাহিদা বেশি হতে পারে। ইফেকটিভ চাহিদা বাড়াতে পশুর দাম আরো সহনীয় করতে হবে”।

    বিশ্লেষকরা বলছেন, অনেক বছরের পুরান বীজ (সিমেন) দিয়ে পশু প্রজনন করানো হচ্ছে। ফলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না। এছাড়া গরু মোটাতাজাকরণ কার্যক্রম আরো বৈজ্ঞানিকভাবে পরিচালনা করতে হবে। কৃত্রিম প্রজননে এখনো মাঠ পর্যায়ে বৈজ্ঞানিকভাবে সব প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে না। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ভালো বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো সুবিধা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে এআই কর্মীদের আরো প্রশিক্ষিত করে তুলতে হবে।

    প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. বয়জার রহমান বলেন, “পশু লালন-পালনের স্বনির্ভরতার পেছনে প্রযুক্তিগত উন্নয়ন, বিশেষ করে গরু মোটাতাজাকরণ, কৃত্রিম প্রজনন ও মানসম্পন্ন ব্রিডের সম্প্রসারণ, খামারিদের সহায়তা প্রদানে সরকারের নানামুখী উদ্যোগ ও বেসরকারি খাতের ভূমিকা রয়েছে। দেশের মানুষের যে হারে মাংসের চাহিদা বাড়ছে, তাতে কৃত্রিম প্রজননকে আরো বেগবান করতে হবে। কিন্তু আমরা চাই দেশীয় পশুর জাত সংরক্ষণ করতে”।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.