Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ারধারীদের লভ্যাংশ দেবে না এসআইবিএল
    অর্থনীতি

    শেয়ারধারীদের লভ্যাংশ দেবে না এসআইবিএল

    হাসিব উজ জামানমে 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শেয়ারধারীদের লভ্যাংশ দেবে না এসআইবিএল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ২০২৪ সালে ১০১ কোটি টাকা লোকসান করেছে। তাই ব্যাংকটি গত বছরের জন্য শেয়ারধারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    এসআইবিএল দীর্ঘদিন চট্টগ্রামের এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তা নিয়ন্ত্রণমুক্ত হয়। গত বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সবশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ–সংক্রান্ত এই সিদ্ধান্ত হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

    ২০১৭ সালের অক্টোবর মাসে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। ব্যাংকটি দখলের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিমকে চেয়ারম্যান করা হয়। পরবর্তীকালে চেয়ারম্যান ছিলেন এস আলমের জামাতা বেলাল আহমেদ। এই সময়ে নামে-বেনামে অনেক টাকা তুলে নেয় গ্রুপটি। ফলে ব্যাংকটির ৩৪ শতাংশ বা ১৩ হাজার ২৬৭ কোটি টাকা ঋণখেলাপি হয়ে পড়েছে। ফলে যা আয় হচ্ছে, ব্যয় তার চেয়ে বেশি। সে কারণে লোকসানে পড়ে গেছে ব্যাংকটি। এর আগে ২০২৩ সালে ২১২ কোটি টাকা মুনাফা করেছিল ব্যাংকটি।

    ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি ৮৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৮৬ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ বছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো বা নগদ অর্থপ্রবাহ ছিল মাইনাস ৭ টাকা ৫১ পয়সা, আগের বছর যা ছিল ৭ টাকা ৯০ পয়সা। গত ডিসেম্বর মাসে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৫ পয়সা।

    আগামী ১৮ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্পের কাজ শেষের পথে, স্বস্তির আশা নগরবাসীর

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.