Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হাঁড়িভাঙা আমে ২০০ কোটি টাকা বিক্রির আশা
    অর্থনীতি

    হাঁড়িভাঙা আমে ২০০ কোটি টাকা বিক্রির আশা

    মনিরুজ্জামানUpdated:জুন 17, 2025জুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হাঁড়িভাঙা আমে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রংপুর অঞ্চলের খ্যাতনামা জিআই পণ্য হাঁড়িভাঙা আমে এখন সয়লাব বাজার। আঁশবিহীন, রসালো ও মিষ্টি স্বাদের এই আমের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি বেড়েছে এর চাষ ও বাজারজাতকরণ কার্যক্রম। প্রচণ্ড দাবদাহের কারণে এবার আম পাড়া শুরু হয়েছে সময়ের আগেই, তবে এর চাহিদা ও বেচাকেনায় কোনো ভাটা পড়েনি।

    চলতি মৌসুমে আমের ফলন ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে বেচাকেনা ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছে কৃষি বিভাগ। রংপুরের মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, রোববার থেকে আনুষ্ঠানিকভাবে হাঁড়িভাঙা আম বাজারজাত শুরু হয়েছে। যদিও গরমের কারণে আগেভাগেই গাছ থেকে আম পাড়তে শুরু করেন চাষি ও ব্যবসায়ীরা। রংপুরে মৌসুমি আমের সবচেয়ে বড় হাট বসে মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এবং জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নগরের অলিগলি থেকে শুরু করে সিটি বাজার, লালবাগ, মডার্ন মোড়, ধাপ বাজার ও শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে আমের সরবরাহ ও বিক্রি শুরু হয়েছে। বাজারে ক্রেতাদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।

    ক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার আমের দাম কিছুটা কম। আর চাষিদের মতে, ফলন ভালো হওয়ায় কম লাভে হলেও বেশি বিক্রি করে সন্তুষ্ট তারা। তবে অনাবৃষ্টি ও অতিরিক্ত তাপমাত্রার কারণে এবার আমের আকার কিছুটা ছোট হয়েছে। হাঁড়িভাঙা আমের বর্তমান বাজারদর সম্পর্কে চাষি ও ব্যবসায়ীরা জানান, ছোট আকারের আম মণপ্রতি এক হাজার ১০০ থেকে এক হাজার ৩০০ টাকা, মাঝারি আকারের এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ এবং বড় আকারের আম এক হাজার ৭০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতি কেজি আমের দাম হিসেব করলে তা ৩০ টাকা থেকে ৬০ টাকার মধ্যে। ব্যবসায়ীদের ধারণা, সামনে আবহাওয়া কিছুটা সহনীয় হলে আমের দাম আরও বাড়বে।

    পদাগঞ্জ এলাকার আম ব্যবসায়ী ওমোর ফারুক জানান, ফলন ভালো হলেও আবহাওয়ার কারণে এ বছর দশ দিন আগেই আম পাড়া শুরু হয়েছে। আকার অনুযায়ী প্রতিমণ আম সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাস টার্মিনাল এলাকায় আম কিনতে আসা আজাহারুল ইসলাম বলেন, অপেক্ষায় ছিলাম কবে হাঁড়িভাঙা আম বাজারে আসবে। দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে, যদিও ভাবছিলাম আরও কিছুটা কম হতে পারে। এই আমের স্বাদ পরিবারের সবারই পছন্দ, তাই বেশি করে কিনে খাওয়ার চেষ্টা করি।

    অনলাইনে হাঁড়িভাঙা আম সরবরাহের কাজ করছেন কোহিনুর ইসলামা কেয়া নামের এক তরুণ উদ্যোক্তা। তিনি জানান, গত কয়েক বছর ধরেই আমি অনলাইনে অর্ডার নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আম পাঠাচ্ছি। এবার শুরুতেই পাঁচ মণ আমের অর্ডার পেয়েছি। প্রতি মণ আম আকারভেদে এক হাজার ৪০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার ভেতরে ক্যারেট, প্যাকিং ও কুরিয়ার খরচসহ এক হাজার টাকা এবং ঢাকার বাইরে পাঠাতে খরচ হচ্ছে এক হাজার ২০০ টাকা।

    রংপুরের পাশাপাশি নীলফামারী ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলাতেও এখন হাঁড়িভাঙা আমের বাগান গড়ে উঠেছে। তবে রংপুরের হাঁড়িভাঙা আমের যেমন খ্যাতি রয়েছে, তেমনি এর চাহিদাও তুঙ্গে। এই আম শুধু দেশজুড়ে নয়, বিদেশেও রফতানি হয়। অনেকেই এই আম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তবে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সংরক্ষণের সুযোগের অভাব। ফলে অনেক সময় চাষিদের তড়িঘড়ি করে আম বিক্রি করতে হয় এবং তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।

    চাষিরা জানিয়েছেন, টেকসই কৃষি অর্থনীতির জন্য হিমাগার স্থাপন, আধুনিক আমচাষ পদ্ধতি গ্রহণ এবং গবেষণা কেন্দ্র স্থাপন জরুরি। এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করছেন তারা। রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, হাঁড়িভাঙা আম চাষের মাধ্যমে রংপুরের কৃষি অর্থনীতি নতুন মাত্রা পেয়েছে। এ বছর মুকুল কিছুটা কম এলেও ফলন ভালো হয়েছে। গরম বেশি থাকায় আম নির্ধারিত সময়ের আগে বাজারে এসেছে। প্রকৃত সময় ছিল ১৫ জুন। মৌসুমের শুরুতে দাম কিছুটা কম থাকলেও শিগগিরই তা বাড়বে বলে আশা করছি।

    তিনি জানান, এবার রংপুর জেলায় মোট এক হাজার ৯১৫ হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমের চাষ হয়েছে। এর মধ্যে মিঠাপুকুরেই রয়েছে এক হাজার ২৬৮ হেক্টর জমি। জেলায় মোট উৎপাদন ধরা হয়েছে ২৯ হাজার ৮৫১ টন, যার মধ্যে মিঠাপুকুরেই উৎপাদন হয়েছে ২৬ হাজার টন। এ আম বিক্রি থেকে প্রায় ২০০ কোটি টাকার লেনদেন হবে বলে প্রত্যাশা করেন তিনি। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, আম বাজারজাতকরণ কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে আম পরিবহনের ক্ষেত্রে ব্যবসায়ীরা যেন কোনো হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

    রংপুরের এই জিআই পণ্যকে কেন্দ্র করে স্থানীয় কৃষি ও বাণিজ্যিক খাতে নতুন প্রাণসঞ্চার হয়েছে। তবে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন আধুনিক অবকাঠামো ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তবেই হাঁড়িভাঙা আম রংপুরের কৃষি অর্থনীতিকে আরও দৃঢ় ভিত্তি দিতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.