Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি হচ্ছেন আদিল চৌধুরী
    অর্থনীতি

    ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি হচ্ছেন আদিল চৌধুরী

    মনিরুজ্জামানUpdated:জুন 17, 2025জুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি হচ্ছেন আদিল চৌধুরী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পাচ্ছেন ব্যাংক এশিয়ার সাবেক শীর্ষ নির্বাহী আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তিন বছরের জন্য তার নিয়োগে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা।

    আগামী জুলাই মাসে আদিল চৌধুরী ন্যাশনাল ব্যাংকে এমডি হিসেবে যোগ দেবেন এবং তার মেয়াদ চলবে ২০২৮ সালের জুন পর্যন্ত। ব্যাংকটির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, আদিল চৌধুরীকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী মাসে যোগ দেবেন।

    আদিল চৌধুরী ২০২০ সালের আগস্টে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দেন এবং পরে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান। ২০২২ সালের নভেম্বরে তিনি ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন, তবে আট মাসের মাথায় ২০২৩ সালের জুলাইয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ন্যাশনাল ব্যাংকে এমডি পদে শেষ দায়িত্ব পালন করেন তৌহিদুল আলম খান, যিনি চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন। একই সময় ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল মতিনও পদত্যাগ করেন। এরপর থেকে ইমরান আহমেদ এমডির দায়িত্ব পালন করছেন অস্থায়ী ভিত্তিতে।

    ব্যাংকটির সাম্প্রতিক ইতিহাসে নানা আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠে এসেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও কর্মকর্তাসহ মোট ২৯ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। অভিযোগে বলা হয়, কাগুজে বিল সৃষ্টি করে ৪৫৯ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়। এ মামলায় দীর্ঘদিন ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকা সিকদার পরিবারের কয়েকজন সদস্যও আসামি হন। সিকদার পরিবারের অভ্যন্তরীণ বিরোধের জেরে ২০২৩ সালের ডিসেম্বরে চেয়ারম্যানের দায়িত্ব পান সৈয়দ ফারহাত আনোয়ার। তার নেতৃত্বে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও এনবিএলকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই আলোচনা থমকে যায়। এরপর থেকেই ঋণ কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মে জর্জরিত ন্যাশনাল ব্যাংক ভয়াবহ তারল্য সংকটে পড়ে।

    সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এর আগে চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের হাতে ছিল ব্যাংকটির নিয়ন্ত্রণ। পরবর্তীতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যাংকের পুরনো উদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ফেরেন।

    এমন এক জটিল পরিস্থিতিতে ব্যাংকটির দায়িত্ব নিতে যাচ্ছেন আদিল চৌধুরী। অভিজ্ঞ এই ব্যাংকারের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আবারও স্থিতিশীলতার পথে ফিরবে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.