দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এক কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।
আজ সোমবার (১৭ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৩তম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
প্রাণিজ্বালামন্ত্রী বিভাগের প্রস্তাব অনুযায়ী, স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কিনবে পেট্রোবাংলা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জি এলপি (Excelerate Energy LP) থেকে এই এলএনজি কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ৬১২ কোটি ৫৪ লাখ টাকা।
এদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে, চলতি অর্থবছরের ১৭তম চালান হিসেবে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। এই সার কাফকো (KAFCO), বাংলাদেশ থেকে কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪০ কোটি ২৭ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়ছে ৩৮৩ দশমিক ২৫ মার্কিন ডলার।
বৈঠকে আরও কিছু প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং নিরাপত্তা সেবা বিভাগের কিছু ক্রয়সংক্রান্ত প্রকল্প।

