Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সহজ শর্তে চীনা ঋণ চায় বাংলাদেশ, বৈঠক বৃহস্পতিবার
    অর্থনীতি

    সহজ শর্তে চীনা ঋণ চায় বাংলাদেশ, বৈঠক বৃহস্পতিবার

    সিভি ডেস্কজুন 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়তে ৪০০০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও সহজ শর্তে ঋণ পাওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে বসছে বাংলাদেশ। বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে চীনের প্রস্তাবিত ইউয়ান (RMB)-ভিত্তিক Preferential Buyer’s Credit (PBC) ঋণের শর্ত শিথিল করা।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান ২০ বছরের ঋণ মেয়াদকে বাড়িয়ে কমপক্ষে ৩০ বছর, ৫ বছরের গ্রেস পিরিয়ড বাড়িয়ে ১০ বছর এবং ২ শতাংশ সুদের হার কমিয়ে ১ শতাংশে আনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) এক কর্মকর্তা জানান, “আমরা চীনকে অনুরোধ করেছি PBC ঋণের শর্ত শিথিল করতে। বিশেষ করে সুদের হার কমানো এবং মেয়াদ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।”

    চীন সাধারণত বাংলাদেশকে দুটি ধরনের ঋণ দেয়—Preferential Buyer’s Credit (USD ভিত্তিক) এবং Government Concessional Loan (GCL) (RMB ভিত্তিক)। তবে সম্প্রতি চীনা এক্সিম ব্যাংক ইউএস ডলারের পরিবর্তে ইউয়ানে ভিত্তিক PBC ঋণ দেওয়ার প্রস্তাব দেয়। ব্যাংকটি জানায়, ডলার বাজার থেকে উচ্চ মূল্যে কিনে কম সুদে বাংলাদেশকে ঋণ দিতে গিয়ে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে।

    বাংলাদেশ এই প্রস্তাব মেনে নিতে রাজি, তবে তা বাস্তবায়নের আগে ঋণের শর্তাবলি সহজ করার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    আরো এক ERD কর্মকর্তা বলেন, “বর্তমান শর্তে ইউয়ান ভিত্তিক ঋণ নিলে মুদ্রা রূপান্তরজনিত ক্ষতির আশঙ্কা আছে। তাই আমরা শর্ত শিথিলের অনুরোধ জানিয়েছি। বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছি।”

    বৈঠকে চলমান এবং সম্ভাব্য প্রকল্পগুলোতেও আলোচনা হবে। বর্তমানে চীন থেকে কোনো নতুন ঋণ আসছে না। গত দুই বছর ধরে বাংলাদেশ চীনের সহায়তা চাইলেও চীন তা দেয়নি।

    সর্বশেষ ঋণচুক্তি হয়েছিল ২০২৩ সালের মে মাসে রাজশাহীতে পৃষ্ঠজল পরিশোধনাগার নির্মাণ প্রকল্পের জন্য। এ প্রকল্পে চীনা এক্সিম ব্যাংক ২৭৬.২৫ মিলিয়ন ডলার ঋণ দেয়, যার সুদের হার ২ শতাংশ, মেয়াদ ২০ বছর এবং ৫ বছর গ্রেস পিরিয়ড।

    ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল সময়কালে চীন বাংলাদেশকে ৩২০.৭৪ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.