Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধের ধাক্কা লাগতে পারে দেশের জ্বালানি, শিল্প ও অর্থনীতিতে
    অর্থনীতি

    যুদ্ধের ধাক্কা লাগতে পারে দেশের জ্বালানি, শিল্প ও অর্থনীতিতে

    মনিরুজ্জামানজুন 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাত ক্রমেই বেড়ে চলেছে। এমনকি তা যেকোনো সময় আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সরাসরি জড়িত হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রসহ আরব দেশগুলো। ফলে এই যুদ্ধ দীর্ঘ মেয়াদী হলে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

    বিশেষত বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো জ্বালানি ও ভোগ্যপণ্যের জন্য বিশ্ববাজার নির্ভর হওয়ায় দেশের অর্থনীতিতে এর বড় প্রভাব পড়তে পারে।

    এরই মধ্যে হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে ইরান। আরব দেশগুলোর জ্বালানি তেল ও গ্যাস অবকাঠামোতে হামলা হলে কিংবা হরমুজ প্রণালি বন্ধ হয়ে পড়লে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানির সরবরাহ ব্যবস্থায় গভীর প্রভাব পড়বে। এই অভিঘাত থেকে বাংলাদেশও মুক্ত থাকবে না।

    হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। এই পথ দিয়ে প্রতিদিন গড়ে দুই কোটি ব্যারেলের বেশি তেল বা বৈশ্বিক সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। এই প্রণালি সাময়িকভাবে বন্ধ হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটা বেড়ে যাবে। ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ বা ২০১৭ সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার সময় দেখা গেছে, এমন সংকটে তেলের দাম অনেকটাই বেড়ে গেছে।

    বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর এরই মধ্যে ১০ ডলারের বেশি বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। এতে পেট্রল থেকে খাদ্যপণ্য—সব কিছুরই দাম বাড়তে পারে।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও এমনটি ঘটেছিল। বিশ্বজুড়ে জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। হামলা শুরুর সঙ্গে সঙ্গেই গত শুক্রবার বেঞ্চমার্ক জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ৭৮ ডলারে উঠেছিল। যদিও এখন তা ৭৪ দশমিক ৫০ ডলারে আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল প্রায় ১৩০ ডলারে উঠেছিল।

    বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ গ্যাস ও তেলের ওপর নির্ভরশীল, বিশেষত এলএনজি ও পরিশোধিত জ্বালানি তেল। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে, যার প্রভাব সরাসরি পড়বে শিল্প উৎপাদন, পরিবহন, কৃষি ও খুচরা বাজারে। ফলস্বরূপ দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বাড়বে এবং ভোক্তা পর্যায়ে জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে।

    এছাড়া বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে। এসব দেশের একাধিক কোম্পানির সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি চুক্তি আছে। কাতার থেকে এলএনজি আমদানির একমাত্র পথ হরমুজ প্রণালি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি ইরান দীর্ঘ মেয়াদে বন্ধ করে দিলে বাংলাদেশে এলএনজি আমদানির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার বড় শঙ্কা রয়েছে। তাতে গ্যাস সরবরাহে প্রভাব পড়বে।

    এমনিতেই দেশের শিল্প খাতে গত কয়েক বছরে একাধিকবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে এলএনজি আমদানির ব্যয় বাড়লে তার ভার ব্যবসায়ীদের কাঁধেই বর্তাবে। এতে দেশের শিল্পোৎপাদনে প্রভাব পড়বে। শ্রমিকের মজুরি বৃদ্ধির গতি কমে যাবে। সামগ্রিকভাবে আরো বিপদে পড়বে অর্থনীতি।

    জ্বালানির বাজার নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “ইরান-ইসরায়েল যুদ্ধ আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি এরই মধ্যে কিছুটা বেড়েছে। তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি, সেগুলোতে প্রভাব ফেলেনি। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আমরা আরো অপেক্ষা করব”।

    গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলনকক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

    তিনি বলেন, “আমরা পর্যবেক্ষণ করছি; গ্যাস, এলএনজির দাম যদি বেড়ে যায় তাহলে আমরা বিবেচনায় নেব। আজ যে এলএনজি আমদানির অনুমোদন দিয়েছি, সেটা পুরনো দামেই কোড করেছে। আমাদের ভাগ্য ভালো যে আমরা আগের দামেই পাব”। উপদেষ্টা বলেন, ‘আপাতত বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না”।

    শুধু জ্বালানি নয়, হরমুজ প্রণালি বন্ধ হলে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটবে। এই প্রণালি বন্ধ না হলেও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাণিজ্য ব্যাহত হবে। বাংলাদেশের অর্থনীতি রপ্তানিনির্ভর। তৈরি পোশাক খাত বৈদেশিক আয়ের প্রধান উৎস। পণ্য পরিবহনে বিলম্ব হলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ ব্যাহত হতে পারে। ফলে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকি, মূল্যছাড় দিতে বাধ্য হওয়া বা বাজার হারানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

    এই বিষয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। তেলের দাম বাড়লে উৎপাদন ও পরিবহন খরচ বাড়বে, যার প্রভাব সরাসরি পড়বে আমাদের পোশাকশিল্পে। ক্রেতারাও তাঁদের ক্রয়াদেশ নিয়ে আরো সতর্ক হয়ে পড়তে পারেন। এতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পেও চ্যালেঞ্জ তৈরি হবে”।

    এই প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, “যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ভোক্তা চাহিদা কমবে, যা বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে”।

    মধ্যপ্রাচ্য বাংলাদেশিদের প্রধান শ্রমবাজার। ইরান ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়লে এই অঞ্চলে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। এর আগেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরতে বাধ্য হয়েছেন। যুদ্ধে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসছে এবং ইরান মুসলিম দেশগুলোর সহায়তা চাইছে, তাতে এটি শিগগির আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে অন্যান্য দেশে কাজের সংকট হবে।

    ফল স্বরূপ- রেমিট্যান্স বা প্রবাস আয়ের প্রবাহ কমবে, যদিও এটিই দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। গত মে মাসের হিসাব অনুযায়ী, হরমুজ প্রণালির পাশের দেশ ওমান বাংলাদেশের প্রবাস আয়ের ষষ্ঠ বৃহত্তম উৎস।

    যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নির্মাণ খাত, পরিষেবা খাত ও আবাসন খাত স্থবির হয়ে যেতে পারে। ফলে প্রবাসী শ্রমিকদের হঠাৎ করে কাজ হারানোর সম্ভাবনা তৈরি হতে পারে। চলমান যুদ্ধ কিংবা অস্থিতিশীল পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলো নতুন কর্মী নেওয়া বন্ধ করতে পারে বা নিয়োগ কমিয়ে দিতে পারে।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক এম কে মুজেরী বলেন, “বাংলাদেশের অর্থনীতি অনেকটাই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সঙ্গে সম্পৃক্ত। ফলে এই যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে এই প্রভাবের গভীরতা নির্ভর করবে যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হয় তার ওপর”।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.