Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদ্যুৎ-জ্বালানি ঘাটতিতে ধুঁকছে প্লাস্টিক শিল্প
    অর্থনীতি

    বিদ্যুৎ-জ্বালানি ঘাটতিতে ধুঁকছে প্লাস্টিক শিল্প

    মনিরুজ্জামানজুন 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিদ্যুৎ-জ্বালানি ঘাটতিতে ধুঁকছে প্লাস্টিক শিল্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্লাস্টিক শিল্প বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশে এই খাতে ছয় থেকে সাত হাজার কারখানা থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে ইতোমধ্যে প্রায় ২০ শতাংশ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, অন্য অনেকগুলো বন্ধ হওয়ার পথে রয়েছে।

    গতকাল বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি সামিম আহমেদ। প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিষয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস ওয়াহেদ, জ্যেষ্ঠ সহসভাপতি কেএম ইকবাল হোসেন, সহসভাপতি এনামুল হক এবং পরিচালক নুর আলম বাচ্চু, এটিএম সাঈদুর রহমান বুলবুল, আমান উল্লাহ, আব্দুল কাদের জিলানি ও সৈয়দ মো. নাসির উদ্দিন।

    সংবাদ সম্মেলনে সামিম আহমেদ বলেন, “২০২০-২১ অর্থবছরে কোভিড-১৯ এর কারণে প্লাস্টিক শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক কারখানা তখন বন্ধ হয়ে যায়। পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায়ও শিল্পটি চাপে পড়ে। এখন আবার কোভিডের সংক্রমণ বাড়ছে, ফলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।” তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে প্লাস্টিক শিল্প নতুন করে চাপে পড়তে পারে। কারণ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সহ অন্যান্য পেট্রোরসায়নিক কাঁচামালের আমদানির খরচ বেড়ে যেতে পারে। আর এসব কাঁচামাল আমদানিনির্ভর হওয়ায় উৎপাদন ব্যয়ও বাড়বে।

    বিপিজিএমইএ জানায়, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ কাঁচামাল- যেমন থার্মোপ্লাস্টিক মোল্ডিং কম্পাউন্ডবিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে মাত্র ২০ শতাংশ কাঁচামালের জোগান আসে স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে। তাই সংগঠনটি এই কাঁচামালের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি জানিয়েছে। এছাড়া, প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, কিচেনওয়্যার এবং গৃহস্থালি সামগ্রীর উৎপাদন পর্যায়ে মূসক ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় উদ্বেগ প্রকাশ করেছে বিপিজিএমইএ। তারা এই হার কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

    সংগঠনটি আরও কিছু প্রস্তাব উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে খেলনা সামগ্রীর আমদানি ব্যয় হ্রাস, চিলার আমদানিতে ১ শতাংশ শুল্ক সুবিধা, পিভিসি শিট আমদানিতে ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ, রিসাইক্লিং পণ্যের ওপর আয়কর প্রত্যাহার এবং ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার আহ্বান।

    বাজেট প্রসঙ্গে সমালোচনা করে সংগঠনের সাবেক সভাপতি এএসএম কামাল উদ্দিন বলেন, প্রস্তাবিত বাজেটটি গতানুগতিক ও দূরদর্শিতাবিহীন। এটি নতুন কিছু নয়, বরং আগের সরকারের বাজেটেরই প্রতিফলন। এটি মূলত হিসাবরক্ষকের বাজেট, যা উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ।

    সার্বিকভাবে বলা যায়, দেশের প্লাস্টিক শিল্প বড় ধরনের নীতিগত সহায়তা ছাড়া ঘুরে দাঁড়াতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ না নিলে একটি সম্ভাবনাময় খাত বিপর্যয়ের মুখে পড়তে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.