Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশফেরত যাত্রীদের জন্য সুখবর: ১৯টি পণ্য শুল্কমুক্ত
    অর্থনীতি

    বিদেশফেরত যাত্রীদের জন্য সুখবর: ১৯টি পণ্য শুল্কমুক্ত

    মনিরুজ্জামানজুন 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিদেশফেরত যাত্রীদের জন্য সুখবর: ১৯টি পণ্য শুল্কমুক্ত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশ সফর শেষে দেশে ফেরার সময় যাত্রীরা সাধারণত তাদের পরিবারের সদস্যদের জন্য উপহার সামগ্রী ও গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসেন। এ ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়মে ব্যাগেজ রুল সুবিধা দিয়ে থাকে, যার আওতায় নির্দিষ্ট কিছু পণ্য শুল্ক ছাড়াই বা নির্ধারিত শুল্ক-কর পরিশোধের মাধ্যমে আনা যায়। এই নিয়মের আওতায় পণ্য আনতে কোনো ঋণপত্র (এলসি) খুলতে হয় না। সরকার সময় সময় এই ব্যাগেজ রুল হালনাগাদ করে, যার সর্বশেষ সংস্কার এসেছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে।

    ব্যাগেজ রুল অনুযায়ী, ১২ বছর বা তার বেশি বয়সী একজন যাত্রী সর্বোচ্চ ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া দেশে আনতে পারবেন। আর ১২ বছরের নিচে বয়সী যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবেন।

    বর্তমান নিয়মে মোট ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে আনার সুযোগ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে দুটি ব্যবহৃত মোবাইল ফোন, একটি নতুন মোবাইল ফোন, ১৫ বর্গমিটার আকারের কার্পেট, ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার, ভিডিও ক্যামেরা, ডিজিটাল বা স্টিল ক্যামেরা, মাইক্রোওয়েভ ওভেন ও সাধারণ ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার, কফি মেকার, সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলার সামগ্রী (ব্যক্তিগত ব্যবহারের জন্য), ১০০ গ্রাম ওজনের সোনার গয়না, এক কার্টন সিগারেট এবং সিডি ও স্পিকারসহ মিউজিক সিস্টেম।

    নির্দিষ্ট শুল্ক-কর পরিশোধের মাধ্যমে মোট ১১ ধরনের পণ্য আনার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ১১৭ গ্রাম ওজনের সোনার বার, যার জন্য প্রতি ভরিতে (১১.664 গ্রাম) ৫ হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে। পাশাপাশি রয়েছে ২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চি বা তার বেশি আকারের টেলিভিশন, হোম থিয়েটার, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজার, এয়ারকন্ডিশনার, এইচডি ক্যামেরা, ঝাড়বাতি, ডিশ অ্যানটেনা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এয়ারগান, ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়ার। এসব পণ্যের উপর ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯০ হাজার টাকা পর্যন্ত শুল্ক-কর নির্ধারিত রয়েছে।

    ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যাগেজ রুলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বিদেশফেরত যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার আনতে পারবেন। এই সোনার বারের প্রতিটি ভরির জন্য শুল্ক নির্ধারিত হয়েছে ৫ হাজার টাকা। এছাড়া পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, একজন যাত্রী বারবার বিদেশ যাওয়া-আসার সময় সর্বমোট ১০০ গ্রাম ওজনের সোনার গয়না শুল্কমুক্তভাবে আনতে পারতেন। কিন্তু নতুন নিয়মে এখন থেকে একজন যাত্রী কেবল বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন।

    মোবাইল ফোনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা এসেছে। এখন থেকে একজন যাত্রী প্রতিবছর কেবল একটি নতুন মোবাইল ফোন এবং সর্বোচ্চ দুটি ব্যবহৃত ফোন শুল্ক ছাড়াই আনতে পারবেন। এই পরিবর্তনগুলো সরকার ঘোষিত ব্যাগেজ রুল নীতিমালায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এসব নিয়ম বর্তমানে কার্যকর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.