Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পরিবেশ ও জ্বালানিতে ৬৪০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
    অর্থনীতি

    পরিবেশ ও জ্বালানিতে ৬৪০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

    মনিরুজ্জামানজুন 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে গ্যাস সরবরাহের নিরাপত্তা জোরদার করা এবং বায়ু মান উন্নয়নের লক্ষ্যে দুটি বৃহৎ প্রকল্পে ৬৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বুধবার, ১৮ জুন সংস্থাটির নির্বাহী পরিচালনা পর্ষদ এই অর্থায়নের অনুমোদন দেয়।

    বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “জ্বালানি নিরাপত্তা এবং বায়ু মান উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পদ্বয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    প্রথম প্রকল্প, ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহান্সমেন্ট’, পেট্রোবাংলার জন্য সাশ্রয়ী অর্থায়নের সুযোগ তৈরি করবে। ৩৫০ মিলিয়ন ডলারের এই প্রকল্পটি একটি আইডিএ গ্যারান্টির আওতায় সাত বছরের মধ্যে ২ দশমিক ১ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে, যা তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ব্যবহৃত হবে।

    বর্তমানে দেশের মোট গ্যাস ব্যবহারের এক-চতুর্থাংশ এলএনজি আমদানির ওপর নির্ভরশীল, যার ৪২ শতাংশই বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। ফলে গ্যাস সরবরাহে সংকট হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। এই প্রকল্পটি দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তিতে আর্থিক নিরাপত্তা এবং কার্যকর পেমেন্ট ব্যবস্থার সুবিধা নিশ্চিত করবে। প্রকল্পটির টিম লিডার ও বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ জ্বালানি বিশেষজ্ঞ ওলায়িনকা এডেবিরি জানান, “এই উদ্যোগ শিল্প ও সাধারণ জনগণের জন্য নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করতে সহায়তা করবে। এটি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

    দ্বিতীয় প্রকল্পটি হলো ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট’। এ প্রকল্পের আওতায় ২৯০ মিলিয়ন ডলারের একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়ন করবে পরিবেশ অধিদপ্তর। এর মাধ্যমে বায়ু দূষণ পর্যবেক্ষণ নেটওয়ার্ক শক্তিশালী করা হবে এবং দেশে আধুনিক বায়ুমান পর্যবেক্ষণ স্টেশন স্থাপন করা হবে।

    বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে ১ লাখ ৫৯ হাজারের বেশি অকাল মৃত্যু ঘটেছে এবং ২ দশমিক ৫ বিলিয়ন কর্মদিবস নষ্ট হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮ দশমিক ৩ শতাংশ ক্ষতির সমান।

    এই প্রকল্পের মাধ্যমে পুরোনো ৪০০টি ডিজেলচালিত বাস সরিয়ে শূন্য-নিষ্কাশন প্রযুক্তিসম্পন্ন (ইলেকট্রিক) বাস চালু করা হবে। সেই সঙ্গে পাঁচটি নতুন যানবাহন পরিদর্শন কেন্দ্র নির্মাণ, দুটি অকার্যকর কেন্দ্র আধুনিকীকরণ এবং ২০টি মোবাইল ভেহিকেল এমিশন ইউনিট স্থাপন করা হবে। এসব পদক্ষেপের ফলে বছরে প্রায় ২ হাজার ৭৩৪ মেট্রিক টন পিএম ২.৫ নির্গমন কমবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির টিম লিডার ও বিশ্বব্যাংকের লিড এনভায়রনমেন্ট স্পেশালিস্ট আনা লুইসা গোমেস লিমা জানান, “এটি বায়ু মান উন্নয়নের প্রথম বড় উদ্যোগ। যেহেতু বায়ু দূষণ কোনও দেশের সীমানায় সীমাবদ্ধ নয়, তাই এই প্রকল্পটি আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এ পর্যন্ত সংস্থাটি বাংলাদেশকে ৪৫ বিলিয়ন ডলারেরও বেশি অনুদান ও স্বল্পসুদে ঋণ প্রদান করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-এর অন্যতম বৃহৎ অর্থ গ্রহণকারী দেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.