Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশি ফল খেলে মুদ্রা বাঁচবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    অর্থনীতি

    দেশি ফল খেলে মুদ্রা বাঁচবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    মনিরুজ্জামানজুন 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    স্বরাষ্ট্র উপদেষ্টা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশি ফল খাওয়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আমরা দেশি ফল আম, কাঁঠাল ও পেয়ারা প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করছি। দেশি ফলের স্বাদ ও গুণগত মান বিদেশি ফলের চেয়ে কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রে এগিয়ে।” বৃহস্পতিবার (১৯ জুন) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণ ও মিলনায়তনে জাতীয় ফলমেলা ২০২৫-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    তিন দিনব্যাপী এই মেলা আগামী ২১ জুন, শনিবার পর্যন্ত চলবে। অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা জানান, ৬৪টি জেলা এবং উপজেলা পর্যায়েও ফলমেলার আয়োজন করা হয়েছে, যার মূল লক্ষ্য দেশি ফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা ও উৎসাহিত করা। অনেক মানুষ দেশীয় ফল সম্পর্কে জানেন না কিংবা চিনেন না। তাদের মধ্যে বিদেশি ফল যেমন আঙুর, আপেল ইত্যাদির প্রতি বেশি ঝোঁক দেখা যায়। অথচ দেশি ফল যেমন আম, জাম, কাঁঠাল, পেয়ারা—এগুলোর স্বাদ ও পুষ্টিগুণ কোনো অংশে কম নয়।

    দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুললে বৈদেশিক ফল আমদানির প্রয়োজন কমবে, ফলে দেশের মুদ্রা খরচ বাঁচবে বলে মনে করেন উপদেষ্টা। তিনি বলেন, “চীনসহ বিভিন্ন দেশে আমরা নতুনভাবে দেশি আম রপ্তানি শুরু করেছি। রপ্তানি বাড়লে কৃষকের আয় বাড়বে, দেশও লাভবান হবে।”

    জাতীয় ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ বছর মেলায় সরকারি পর্যায়ে ২৬টি এবং বেসরকারি পর্যায়ে ৪৯টি, মোট ৭৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারাদেশের ৬৪টি জেলার মোট ৪৩১টি উপজেলায় একযোগে এই ফলমেলার আয়োজন করা হয়েছে।

    জাতীয় ফলমেলা ২০২৫-এর এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই।’ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা এখানে ফল চাষ সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এবং রাসায়নিকমুক্ত দেশি ফল কিনতে পারছেন।

    দেশি ফলের প্রচারণা ও চাষ সম্প্রসারণে জাতীয় ফলমেলা কার্যকর ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফলের গুণগত মান বৃদ্ধি, রপ্তানি প্রবাহ সম্প্রসারণ এবং কৃষকের আয় বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.