Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে না: অর্থ উপদেষ্টা
    অর্থনীতি

    কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে না: অর্থ উপদেষ্টা

    মনিরুজ্জামানজুন 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে না: অর্থ উপদেষ্টা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, আগামী ২২ জুন ঘোষিত বাজেটের সংশোধিত অধ্যাদেশে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে। তবে কেউই নাম প্রকাশে রাজি হননি। কর্মকর্তারা জানিয়েছেন, এবারের বাজেটে আগের মতো করে ঢালাওভাবে কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়নি। বিশেষ করে আবাসন খাতে, যেখানে অনেক সময় পদ্ধতিগত জটিলতায় বৈধ অর্থ অপ্রদর্শিত রয়ে যায়, সেই জায়গাতেও সুযোগ সীমিত করা হয়েছে। এই বিষয়টি নিয়ে মতবিরোধ থাকলেও সরকারের অবস্থান এখন কঠোর।

    অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাজেট ঘোষণার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ইস্যুতে তীব্র সমালোচনা হয়। পরবর্তীতে এটি বাতিলের নীতিগত সিদ্ধান্তে উপনীত হয় সরকার। সেই সঙ্গে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ওপর যে হারে কর আরোপ করা হয়েছে, তা এতটাই বেশি যে কার্যত কেউ এই সুযোগ গ্রহণ করতে পারবে না।

    জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা জানান, অনেক সময় জটিল নিয়মকানুন ও প্রক্রিয়ার ঘাটতির কারণে কালো টাকা তৈরি হয়। এবারে জরিমানার হার বাড়িয়ে সেই অর্থ সাদা করার সীমিত সুযোগ রাখা হলেও এর বাস্তবায়ন কঠিন হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকারই। চলতি বছরের ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ওই বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করে বৈধ করার সুযোগ রাখা হয়েছিল, তবে এর জন্য আগের তুলনায় পাঁচ গুণ বেশি কর দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

    বাজেট ঘোষণার পরদিন এক সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে তা বাতিলের ইঙ্গিত দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “এটা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা বাতিলের চিন্তা-ভাবনা করছি।” একই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যানও এর সঙ্গে একমত পোষণ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা আরও বলেন, “অনেকেই প্রশ্ন করছেন—কালো টাকা সাদা করতে দেওয়া হলো কেন? কিন্তু কালো টাকা মানেই সবসময় বেআইনি টাকা নয়। আমরা যেটা বলেছি, সেটা অপ্রদর্শিত টাকা। কোনো কারণে যদি কারো কাছে তা থাকে, শুধুমাত্র ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে একটি সুযোগ রাখা হয়েছিল। বিষয়টির দুটি দিক রয়েছে—নৈতিকতা ও বাস্তবতা। একদিকে কালো টাকা বৈধ করার বিষয়টি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ, অন্যদিকে কর আদায়ের সম্ভাবনা রয়েছে। এই দুই দিক বিবেচনায় রেখেই সরকার সিদ্ধান্ত নেবে।”

    সরকারের এই অবস্থান থেকে ধারণা করা হচ্ছে, ২২ জুন বাজেট সংশোধনের সময় কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সংক্রান্ত ঘোষণা আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সংশ্লিষ্ট সকল পক্ষকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.