Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩৫০ কোটি ডলারের ঝুঁকিতে শিপিং শিল্প, এনবিআরের সিদ্ধান্তে হতাশা
    অর্থনীতি

    ৩৫০ কোটি ডলারের ঝুঁকিতে শিপিং শিল্প, এনবিআরের সিদ্ধান্তে হতাশা

    মনিরুজ্জামানজুন 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাহাজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আকস্মিকভাবে মেরিটাইম খাতে কর অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় দেশের সমুদ্রপথে পণ্য পরিবহন শিল্পে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই সিদ্ধান্তের ফলে ৩৫০ কোটি ডলারেরও বেশি স্থানীয় বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। পাশাপাশি, প্রতিবছর ফ্রেইট বাবদ সম্ভাব্য ১০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয়ও হুমকির মুখে পড়েছে, যা এতদিন বিদেশি জাহাজ কোম্পানিগুলোকে না দিয়ে দেশে রাখা সম্ভব হচ্ছিল।

    জাহাজ মালিক ও সংশ্লিষ্ট শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কোনো ধরনের পূর্ব আলোচনা বা পূর্বাভাস ছাড়াই এই করছাড় বাতিলের সিদ্ধান্ত পুরো খাতটিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। গত কয়েক বছর ধরেই সরকার বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে দেশীয় পতাকাবাহী বহর গঠনে নীতিগতভাবে সহায়তামূলক অবস্থান নিয়েছিল। সেই নীতির অংশ হিসেবে ২০১৯ সালের জুনে জাহাজ আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। পরে ২০২৩ সালে সমুদ্রগামী জাহাজের ফ্রেইট আয়ে কর অব্যাহতির ঘোষণা দেওয়া হয় ২০৩০ সাল পর্যন্ত। তবে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর হঠাৎ এনবিআর জাহাজ আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট পুনর্বহাল করে। এরপর মাত্র দুদিনের ব্যবধানে কর অব্যাহতিও বাতিল করে দেয়। এ সিদ্ধান্তের ফলে ২০১৯ সালে ৩৯টি জাহাজ থেকে বেড়ে ১০১টি জাহাজে পৌঁছানো এই খাতটি চরম অনিশ্চয়তায় পড়ে।

    বাংলাদেশ ওশেনগোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আজাম জে চৌধুরী বলেন, করছাড় প্রত্যাহার করে এনবিআর নিজস্ব নীতিমালাও লঙ্ঘন করেছে। ২০২৩ সালের এক আদেশে বলা হয়েছিল, বোর্ড বিদ্যমান নির্দেশনা সংশোধন করতে পারবে, তবে নতুন করে কর আরোপ বা হার বাড়াতে পারবে না। তিনি জানান, সরকার যেহেতু ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতির প্রতিশ্রুতি দিয়েছিল, সেই বিবেচনায় কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ হয়েছে। এখন হঠাৎ করেই সিদ্ধান্ত পরিবর্তন জাহাজ মালিকদের চরম অনিশ্চয়তার মুখে ফেলেছে। তিনি আরও বলেন, এই খাত থেকে আয় হওয়া অর্থ ঋণ পরিশোধে ব্যবহৃত হতো, কিন্তু এখন তা অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ এই খাত তৈরি পোশাক শিল্পের পর বৈদেশিক মুদ্রা অর্জনে অন্যতম খাত হিসেবে গড়ে উঠছিল।

    ২০২৪ সালে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলো ফ্রেইট থেকে প্রায় ১০০ কোটি ডলার আয় করেছে। এ খাতে ২ হাজারের বেশি দক্ষ জনবল নিয়োজিত রয়েছে, যাদের মাধ্যমে আরও ৭০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এখন করহার তালিকাভুক্ত কোম্পানির জন্য ২০ শতাংশ এবং তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের জন্য ২৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তুলনায় তৈরি পোশাক শিল্পের করহার ১২ শতাংশ এবং সবুজ কারখানাগুলোর ক্ষেত্রে তা আরও কম, মাত্র ১০ শতাংশ। তথ্যপ্রযুক্তি খাত পুরোপুরি করমুক্ত সুবিধা পাচ্ছে, এবং অন্যান্য খাতও বিভিন্ন রকম কর রেয়াত উপভোগ করছে।

    এ ছাড়া জাহাজ কেনার সময় অগ্রিম আয়কর ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। একটি জাহাজ কিনতে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত ব্যয় হয় বলে অগ্রিম করের পরিমাণও বিশাল। দেশে পরিবহনের ক্ষেত্রে ৩ শতাংশ ও বিদেশে পরিবহনে ৫ শতাংশ আয়কর, সঙ্গে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে সমুদ্রপথে পণ্য পরিবহনের কার্যকর করহার দাঁড়াচ্ছে প্রায় ৩০ শতাংশে। এর ফলে খাতে ৩০ কোটি ডলারেরও বেশি অতিরিক্ত ব্যয় তৈরি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তাফা কামাল বলেন, এই পরিস্থিতিতে জাহাজ বিক্রি ছাড়া আর কোনো পথ থাকবে না। তিনি জানান, তিনি আপাতত নতুন কোনো জাহাজ কেনার পরিকল্পনা স্থগিত করেছেন। যদিও আন্তর্জাতিক বাজারে জাহাজের দাম এখন বেশ আকর্ষণীয়। মোস্তাফা কামালের প্রতিষ্ঠান এমজিআই বর্তমানে দেশের সর্ববৃহৎ বেসরকারি জাহাজ বহরের মালিক, যার সংখ্যা ২৫টি। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ৬০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। তার মতে, প্রতিবেশী কোনো দেশেই এমন করনীতি নেই, যা তাদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে।

    এমজেএল বাংলাদেশ ইতোমধ্যে ১৫ কোটি ডলার বিনিয়োগে তিনটি জাহাজ কেনার অর্ডার দিয়েছে। প্রতিষ্ঠানটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নতুন নীতির ফলে তাদের বার্ষিক ১৯ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে যা প্রত্যাশিত আয়ের চেয়েও বেশি। এসআর শিপিং-এর প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, হঠাৎ করছাড় সুবিধা তুলে নেওয়ায় তাদের নতুন জাহাজ কেনার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

    আজাম জে চৌধুরী ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন’- এর সংস্কারে সরকারের অনীহার কথাও উল্লেখ করেন। এই আইনে সরকারি অর্থায়নে করা সব কার্গো পরিবহনে রাষ্ট্রায়ত্ত জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও, বাস্তবে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) দেশের মাত্র ১০ শতাংশ সমুদ্রগামী বহরের মালিক। বাকি অংশ নিয়ন্ত্রণ করছে বেসরকারি অপারেটররা। এভাবে একই দেশের ভেতর দুটি পতাকার অস্তিত্ব রাখা সমতা ও সংবিধানের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

    এই করছাড় হঠাৎ তুলে নেওয়ার বিষয়ে এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএমএফ দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতের কর রেয়াত তুলে নেওয়ার সুপারিশ করে আসছে, যার প্রতিফলন দেখা গেছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও। বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। ২০২৩-২৪ অর্থবছরে মোট আমদানি দাঁড়ায় ৬৩ বিলিয়ন ডলারের বেশি, আর রপ্তানি ৪৫ বিলিয়ন ডলার। ফলে মোট বাণিজ্য দাঁড়ায় ১০৮ বিলিয়ন ডলারে। এর ৯০ শতাংশই হয়েছে সমুদ্রপথে। শিল্পসংশ্লিষ্টদের মতে, শুধু ফ্রেইট বাবদই বাংলাদেশি আমদানিকারক ও রপ্তানিকারকরা ব্যয় করেছেন ১০ বিলিয়ন ডলারেরও বেশি, যার প্রায় ৯০ শতাংশ গেছে বিদেশি জাহাজ কোম্পানিগুলোর কাছে।

    এমন পরিস্থিতিতে দেশীয় শিপিং খাতকে টিকিয়ে রাখতে ও বৈদেশিক মুদ্রা দেশেই ধরে রাখতে করনীতি পুনর্বিবেচনার দাবি উঠছে নীতিনির্ধারক মহলে। সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান নীতির ধারাবাহিকতা বজায় থাকলে এই উদীয়মান খাতটির টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.