Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চাল সংগ্রহে এগিয়ে সরকার, বাড়ছে খাদ্য সহায়তা
    অর্থনীতি

    চাল সংগ্রহে এগিয়ে সরকার, বাড়ছে খাদ্য সহায়তা

    মনিরুজ্জামানজুন 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চাল সংগ্রহে এগিয়ে সরকার, বাড়ছে খাদ্য সহায়তা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বোরো ধানের বাম্পার ফলনে দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।শুক্রবার (২০ জুন) পটুয়াখালী সার্কিট হাউসে পটুয়াখালী ও বরগুনা জেলার খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    তিনি জানান, এবার বোরোর ভালো ফলন হয়েছে। আমন মৌসুমও ভালো হলে বিদেশ থেকে চাল আমদানি করার প্রয়োজন হবে না। তবে খাদ্য পরিস্থিতি সবসময়ই পরিবর্তনশীল। এটি একদিকে যেমন সংরক্ষণ করা হয়, অন্যদিকে আবার নিয়মিত ব্যবহার হয়।

    খাদ্য উপদেষ্টা আরও জানান, চলতি বোরো মৌসুমে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৭ লাখ ৫০ হাজার টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৫০ হাজার টন ধান এবং ১৪ লাখ টন চাল সংগ্রহ করা হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবার ধানের ক্রয়মূল্য কেজিপ্রতি ৩৬ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪ টাকা বেশি। গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

    খাদ্য সহায়তা কর্মসূচি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য ভর্তুকি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে খাদ্য ভর্তুকির জন্য ৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। চলতি অর্থবছরে (২০২৪-২৫) এ বরাদ্দ ৮ হাজার ৫৯ কোটি টাকা।

    খাদ্য বিতরণ কার্যক্রম সম্প্রসারণে ওএমএস ও টিসিবির মাধ্যমে চলমান কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী অর্থবছর থেকে ওএমএস কার্যক্রম পাঁচ মাসের পরিবর্তে ছয় মাস চালু থাকবে। এ সময়ে মাসে প্রতি পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে। উপকারভোগী পরিবারের সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৫৫ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

    সভায় জানানো হয়, পটুয়াখালী জেলায় এবারের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৯২৫ মেট্রিক টন ধান ও ৫ হাজার ৬৯৫ মেট্রিক টন চাল। এর মধ্যে ইতোমধ্যে ধান ১ হাজার ৯২৫ মেট্রিক টন এবং চাল ৪ হাজার ৯৯৭ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। বরগুনা জেলায় ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০০ ও ১ হাজার ৫১৩ মেট্রিক টন। এর মধ্যে ধান ৫০০ এবং চাল ১ হাজার ৩৪৯ মেট্রিক টন সংগ্রহ শেষ হয়েছে।

    এছাড়া বরগুনা জেলার ছয়টি এলএসডির (স্থানীয় সংরক্ষণাগার) মোট ধারণক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.