Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সাভারে দুই দিনব্যাপী সোশ্যাল বিজনেস উৎসব শুরু ২৭ জুন
    অর্থনীতি

    সাভারে দুই দিনব্যাপী সোশ্যাল বিজনেস উৎসব শুরু ২৭ জুন

    মনিরুজ্জামানজুন 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাভারে দুই দিনব্যাপী সোশ্যাল বিজনেস উৎসব শুরু ২৭ জুন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাভারের জিরাবতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে আগামী ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে  ‘সোশ্যাল বিজনেস ডে ২০২৫’। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের আয়োজনে এবারের আয়োজনে অংশ নেবেন দেশি-বিদেশি সহস্রাধিক অতিথি। ১৫তম এই আয়োজনের প্রতিপাদ্য: সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।

    দুই দিনব্যাপী আয়োজনে থাকছে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন। এতে সামাজিক ব্যবসা ও স্বাস্থ্যসহ বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করার উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি টেকসই, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার পথে করণীয় নিয়েও আলোকপাত করা হবে। আয়োজনে বিশ্বের অন্তত ২৫টি দেশের ১৮০ জনের বেশি বিদেশি অংশ নেবেন। তাদের সঙ্গে থাকবেন দেশি ও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত শতাধিক বক্তা। তারা সামাজিক ব্যবসা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরবেন।

    এবারের আয়োজনে অংশ নিচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সহকারী মো. সাইদুর রহমান, ইন্টেল করপোরেশনের সাবেক বোর্ড চেয়ারম্যান ও মেডট্রনিকের সাবেক সিইও ওমর ইশরাক, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাজেল্ডিন এবং নরওয়ের সাবেক পরিবেশ ও জলবায়ুমন্ত্রী এরিক সোলহেইম। অনুষ্ঠানের প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    এই আয়োজনের ধারাবাহিকতায় ২৯ জুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হবে ‘একাডেমিয়া ডায়ালগ’। সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা সমাজ উন্নয়নে সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে মতবিনিময় করবেন। পরে অনুষ্ঠিত হবে ‘থ্রি জিরো ক্লাব কনভেনশন’। এই সেশনে আলোচনা হবে, কীভাবে পৃথিবীতে কার্বন নিঃসরণ, সম্পদ ঘনীভূতকরণ ও বেকারত্বকে শূন্যে নামিয়ে আনা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.