Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চিনিকল চলছে অ্যালকোহলের ওপর নির্ভর করে
    অর্থনীতি

    চিনিকল চলছে অ্যালকোহলের ওপর নির্ভর করে

    মনিরুজ্জামানUpdated:জুন 21, 2025জুন 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চিনি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) তাদের উৎপাদিত সাতটি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি সাফল্য পাচ্ছে স্পিরিট ও অ্যালকোহলে। এই দুই পণ্যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ফরেন লিকারের উৎপাদনও লক্ষ্যমাত্রার কাছাকাছি। তবে মূল পণ্য চিনি এবং চিটাগুড়সহ অন্য পণ্যগুলোতে পিছিয়ে রয়েছে সংস্থাটি। ২০২৩-২৪ মৌসুমের উৎপাদন পরিসংখ্যান বলছে, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হাজার ১০ টন। কিন্তু মৌসুম শেষে নয়টি চিনিকলে মোট উৎপাদন হয়েছে মাত্র ৩০ হাজার ৮১৮ টন। যা লক্ষ্যমাত্রার মাত্র ৬৮ দশমিক ৪৭ শতাংশ।

    এই সময়ে স্পিরিট-অ্যালকোহলের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৬০ লাখ প্রুফ লিটার। বাস্তবে উৎপাদন হয়েছে ৬০ লাখ ২৯ হাজার প্রুফ লিটার, অর্থাৎ লক্ষ্যমাত্রারও বেশি। ফরেন লিকারের উৎপাদন হয়েছে ২ লাখ ৩৩ হাজার কেস, যা লক্ষ্যমাত্রার ৯৩ দশমিক ২০ শতাংশ। চিটাগুড়ের উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৪১ শতাংশ, জৈবসার ৭৩ দশমিক ৬৪ শতাংশ, এবং ভিনেগার ৬৩ দশমিক ১১ শতাংশ।

    বিএসএফআইসির মূল পণ্য চিনি হলেও, প্রতিষ্ঠানটি কাঁচামালের সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে নানামুখী পণ্য উৎপাদন করে থাকে। এক সময় ১৫টি চিনিকলের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ছিল ২ লাখ ১০ হাজার টনেরও বেশি। তখন সক্ষমতার চেয়েও বেশি উৎপাদন হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব কারখানার অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। অনেক মিল দীর্ঘদিন সংস্কারবিহীন। আখ সরবরাহও ক্রমেই কমে আসছে। ফলে বিএসএফআইসি দিন দিন পেছাচ্ছে। ২০২০-২১ মৌসুম থেকে পঞ্চগড়, সেতাবগঞ্জ, রংপুর, শ্যামপুর, কুষ্টিয়া ও পাবনা চিনিকলের উৎপাদন বন্ধ রেখেছে শিল্প মন্ত্রণালয়। এর ফলে মোট উৎপাদন ১ লাখ টন থেকে কমে গিয়ে ২০-২২ হাজার টনে নেমে এসেছে।

    সংশ্লিষ্টদের মতে, আখের উৎপাদন না বাড়ায় এবং মিলগুলোর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বিকল্প পণ্যে মনোযোগ দিচ্ছে সংস্থাটি। চিনির প্রতি কেজি উৎপাদন খরচের তুলনায় বাজারদর প্রায় অর্ধেক, যার ফলে ব্যাপক লোকসান গুনতে হয়। কিন্তু অ্যালকোহল, স্পিরিট ও লিকারের ক্ষেত্রে উৎপাদন খরচের চেয়েও বেশি দামে বিক্রি করা সম্ভব হওয়ায় লাভ হচ্ছে বিএসএফআইসির অধীন কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে চিনি-বহির্ভূত পণ্য উৎপাদন হয়। এর মধ্যে কেরুতে স্পিরিট, অ্যালকোহল, ফরেন লিকার এবং কিছু চিনি উৎপাদন করা হয়। রেনউইক যজ্ঞেশ্বর মূলত কারিগরি ও প্রকৌশল পণ্য তৈরি করে। বিএসএফআইসির অধিকাংশ প্রতিষ্ঠান বছরের পর বছর লোকসান দিলেও কেরু অ্যান্ড কোম্পানি ধারাবাহিকভাবে লাভ করছে।

    বিএসএফআইসির সচিব মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘চিনিকলগুলো অনেক পুরনো হওয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন হচ্ছে না। আবার আখ উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ সংকটে পড়েছে মিলগুলো। তাই কিছু বন্ধ মিল নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার আখচাষে উৎসাহ দিতে আখের মূল্যও বাড়িয়েছে।’ তিনি আরও জানান, চিনি-বহির্ভূত পণ্যে বেশি লাভ হওয়ায় সে দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.