Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জনগণকে আয়করমুখী করতে ভিডিও প্রচার চালু করল এনবিআর
    অর্থনীতি

    জনগণকে আয়করমুখী করতে ভিডিও প্রচার চালু করল এনবিআর

    মনিরুজ্জামানজুন 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ভিডিও প্রচার শুরু করেছে। দুই মিনিটের এই ভিডিওচিত্রে আয়কর বিষয়ে প্রাথমিক ধারণা, আয়করের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে এর অবদান সহজ ও বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করা হয়েছে।

    জাতীয় রাজস্ব বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর দিতে জনগণকে উৎসাহিত করতে ধারাবাহিকভাবে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে ভিডিওচিত্রটি সম্প্রচার করা হচ্ছে। আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি, রিটার্ন দাখিলের প্রবণতা বাড়ানো এবং সময়মতো কর পরিশোধে উদ্বুদ্ধ করাই এই প্রচারণার মূল লক্ষ্য।

    ভিডিওচিত্রে তুলে ধরা হয়েছে, একজন নাগরিক হিসেবে কেন আয়কর দেওয়া জরুরি, আয়কর কীভাবে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অন্যান্য খাতে ব্যয় হয় এবং কর ফাঁকি কীভাবে উন্নয়ন কর্মকাণ্ডে বাঁধা সৃষ্টি করে। জাতীয় রাজস্ব বোর্ড মনে করে, আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। একইসঙ্গে দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত হবে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে।

    সচেতনতামূলক এই ভিডিওচিত্র প্রচারে সব প্রচারমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেছে এনবিআর। কর বিষয়ক এই ধরনের উদ্যোগ রাজস্ব সংস্কৃতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে সরকারের এই রাজস্ব সংস্থাটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.