Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মৎস্য গবেষণায় নতুন পরিকল্পনা, মাঠে বাস্তবায়নে জোর নির্দেশনা
    অর্থনীতি

    মৎস্য গবেষণায় নতুন পরিকল্পনা, মাঠে বাস্তবায়নে জোর নির্দেশনা

    মনিরুজ্জামানজুন 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মৎস্য গবেষণায় নতুন পরিকল্পনা, মাঠে বাস্তবায়নে জোর নির্দেশনা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাছের উৎপাদন বৃদ্ধিতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, মাছ বাঙালির প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। শনিবার (২১ জুন) ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা (২০২৫-২৬) প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    ফরিদা আখতার বলেন, ছোট মাছের বিলুপ্তির ঝুঁকি মোকাবিলায় বিএফআরআইকে আরও সচেষ্ট হতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগ, বিএফআরআই ও মৎস্য অধিদপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই বাংলাদেশের মৎস্যসম্পদের গুণগত উন্নয়ন সম্ভব হবে।

    তিনি আরও বলেন, বিজ্ঞানীরা জাতির মূল্যবান সম্পদ। তাদের গবেষণায় মনোযোগ বাড়াতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। বিজ্ঞানীদের এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারবে এবং সরাসরি উপকার পাবে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছানো গেলে দেশে মাছের সংকট থাকবে না। উপদেষ্টা উল্লেখ করেন, কৃষিতে ব্যবহৃত কীটনাশক হাওর এলাকার মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। এ সমস্যা সমাধানে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কীটনাশক নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আশা করা যায়, কমিটিগুলো কার্যকর হলে হাওরাঞ্চলে কীটনাশকের ব্যবহার অনেক কমে যাবে।

    তিনি বলেন, বাংলাদেশে বিলুপ্তপ্রায় ও হুমকির মুখে থাকা মাছের প্রজাতি চিহ্নিত করতে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন) তাদের ‘লাল’ (বিপন্ন), ‘হলুদ’ (ঝুঁকিপূর্ণ) ও ‘সাধারণ’ (নিরাপদ) শ্রেণিতে ভাগ করেছে। মাছের সংকট কমাতে বিএফআরআই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলিয়ে কার্যকর ভূমিকা নিতে পারে। সফল হলে এটি দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের বড় মাইলফলক হবে।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার। তিনি বলেন, গবেষণার ফল মাঠ পর্যায়ে পৌঁছে দিতে কৃষি বিশ্ববিদ্যালয় ও বিএফআরআইয়ের মধ্যে সমন্বয় জরুরি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএফআরআইয়ের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বিএফআরআই’র বিজ্ঞানীরা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও মৎস্য খামারিরা। কর্মশালায় স্বাদুপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন উর রশিদ গবেষণা পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেন।

    এর আগে উপদেষ্টা ফরিদা আখতার বিএফআরআইয়ের গবেষণা ক্ষেত্র পরিদর্শন করেন। সেখানে তিনি ঘারুয়া, রাণী, মহাশোল, দেশি স্বঁরপুটি, ভাগনা, গুলশা, পাবদা, টেংরা, বাটা, বিএফআরআই তেলাপিয়া, বটমক্লিন সিস্টেম (পাবদা ও মাগুর), চিংড়ি, কুচিয়া, কার্প রেণু হ্যাচারি এবং মুক্তা ল্যাব দেখেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.