বাংলাদেশের তৈরি পোশাক খাত পড়েছে একাধিক জটিল চাপে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ইউরোপে চাহিদা হ্রাস এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার ফলে রফতানি আয় ও বাজারে স্থিতিশীলতা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। দেশের রফতানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে এই খাতে ধাক্কা মানেই বৈদেশিক মুদ্রা, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির ওপর বড় প্রভাব। বিশেষজ্ঞদের মতে, এই সংকটকে কেবল ধাক্কা নয়, বরং একটি পুনর্গঠন ও কৌশল পুনর্বিবেচনার সময় হিসেবে দেখা দরকার।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, ২০২৩ সালের প্রথম চার মাসে তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছিল ১৫.৬৩ বিলিয়ন ডলার। ২০২৪ সালে তা কমে ১২.৭৪ বিলিয়নে নামে— ১৮ শতাংশ হ্রাস। তবে ২০২৫ সালের প্রথম চার মাসে আয় সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১২.৯৩ বিলিয়নে, যা ১.৪৯ শতাংশ প্রবৃদ্ধি। যদিও তা এখনও ২০২৩ সালের চেয়ে ২.৭০ বিলিয়ন ডলার কম। ২০২৫ সালের মাসভিত্তিক রফতানি আয়: জানুয়ারি: ৩.৬৬ বিলিয়ন ডলার (৫.৫৭% প্রবৃদ্ধি) ফেব্রুয়ারি: ৩.২৪ বিলিয়ন (১.৬৬%)মার্চ: ৩.৪৫ বিলিয়ন (১২.৪০%) এপ্রিল: ২.৩৯ বিলিয়ন (মাত্র ০.৪৪%) বিশেষ করে এপ্রিলের আয় হতাশাজনক। এ সময় ওভেন পোশাক রফতানিতে ৪.৬৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যায়।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে রফতানিতে প্রবৃদ্ধি ছিল লক্ষণীয়:সেপ্টেম্বর: ২.৭৮ বিলিয়ন ডলার (৬.৭৮%) অক্টোবর: ৪.১৩ বিলিয়ন (২০.৬%) নভেম্বর: ৪.১৪ বিলিয়ন (১৬.২৩%) ডিসেম্বর: ৩.৭৭ বিলিয়ন (১৭.৭৫%) এই প্রবৃদ্ধির পেছনে ছিল শীতকালীন মৌসুমের অর্ডার ও পশ্চিমা বাজারে সাময়িক স্থিতিশীলতা। বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘শিল্পটি এখন বহুমুখী চাপের মুখে। চাপের উৎসগুলো হলো: যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ভারতের ট্রান্সশিপমেন্ট সীমিতকরণ গ্যাস-বিদ্যুৎ ও সুদহারের ঊর্ধ্বগতি শ্রমিক মজুরি বৃদ্ধি ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর জিএসপি সুবিধা হারানোর আশঙ্কাও বাড়তি চাপ তৈরি করছে। এডিবির হিসাবে, এতে রফতানি ৫.৫ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পর রফতানিতে চাপ দেখা দিয়েছে। যদিও জানুয়ারি-এপ্রিল মেয়াদে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ২৯৮ কোটি ডলারের পোশাক রফতানি করেছে। যা আগের বছরের তুলনায় ২৯.৩৪% বেশি। তবে উদ্যোক্তাদের দাবি, শুল্কের একাংশ তারা বহন করছেন। অনেকে পুরো ১০ শতাংশ শুল্কই দিতে বাধ্য হচ্ছেন। ভিয়েতনাম ও ভারত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে, কিন্তু বাংলাদেশ এখনও পিছিয়ে।
মূল্যছাড়ের চাপ: ক্রেতারা কম দামে পণ্য চাইছেন কাঁচামালের দাম ও ডলারের অস্থিরতা টেকসই উৎপাদনের খরচ। বৃদ্ধি ভারতের সঙ্গে উত্তেজনা: কাঁচামাল আমদানিতে বাধা, রফতানিতে সীমাবদ্ধতা ইউরোপে সংকোচন ১০-১২% অর্ডার হ্রাস স্থানীয় বাজারেও দুর্বলতা, ঈদ মৌসুমেও বিক্রি কম। ২০২৫ সালের জানুয়ারি-মার্চে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেলেও এপ্রিলেই ধাক্কা খেয়েছে খাতটি, বিশেষ করে ওভেন পোশাকে নেতিবাচক প্রবৃদ্ধি ভারসাম্যে ব্যাঘাত ঘটিয়েছে। চীন, রাশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, নীতি সহায়তা: নগদ সহায়তা ও রফতানি প্রণোদনা। ‘ব্র্যান্ড বাংলাদেশ’ পুনরুদ্ধার পরিবেশবান্ধব ও সামাজিক দায়বদ্ধতা জোরদার করা। জাপান, সৌদি আরব, ব্রাজিল, মেক্সিকোতে রফতানি বেড়েছে। ১৯০টির বেশি গ্রিন ফ্যাক্টরি যা বিশ্বে সর্বোচ্চ। ২০২৫ সালের শুরুতে কিছুটা আশার আলো দেখা গেলেও তৈরি পোশাক খাত এখনও বড় চ্যালেঞ্জের মুখে। এই অবস্থায় দীর্ঘমেয়াদি কৌশল, বাজার বৈচিত্র্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয়তা ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়। পোশাক খাত শুধু অর্থনীতির চালিকাশক্তিই নয়, বরং দেশের লাখো কর্মসংস্থানের সঙ্গে জড়িত। তাই এ খাতের সংকট কেবল শিল্পের নয় এটা জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার বিষয়।

