Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ঋণের চাপে সরকার
    অর্থনীতি

    রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ঋণের চাপে সরকার

    হাসিব উজ জামানজুন 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ঋণের চাপে সরকার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রচ্ছন্ন ও সঞ্চিত দায় বা ঋণের চাপে পড়েছে সরকার। এসব প্রতিষ্ঠান মাঝারি মাত্রার আর্থিক ঝুঁকি সৃষ্টি করতে পারে। রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত ১০১টি প্রতিষ্ঠানের মধ্যে উচ্চ ঝুঁকিতে ৪২টি ও মাঝারি ঝুঁকিতে ৩৭টি আছে বলে মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

    এই আর্থিক ঝুঁকি বিশ্লেষণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্ভাবিত আর্থিক ঝুঁকি বিশ্লেষণ মডেল ব্যবহার করে এসব সম্ভাব্য ঝুঁকির কথা বলেছে মন্ত্রণালয়।

    গত অর্থবছরে ১০১টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান (এসওই) এবং স্বায়ত্তশাসিত সংস্থার সম্মিলিত ঋণের পরিমাণ ছিল জিডিপির ১২ দশমিক ৭৯ শতাংশ। যা হিসাব করলে দাঁড়ায় ৭ লাখ ৯৮ হাজার ৬৮১ কোটি টাকা। যা চলতি অর্থবছরের কিংবা আগামী অর্থবছরের বাজেটের আকারকেও ছাড়িয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ১৪ প্রতিষ্ঠানের নিট ঋণ রয়েছে ২ লাখ ৭ হাজার ৯৭৫ কোটি টাকা।

    এই ঋণ ও দায় বিশ্লেষণ করে অর্থ বিভাগ বলছে, মোট দায়ের ৩৯ শতাংশ চলতি দায়। আর ২৬ শতাংশ সাবসিডিয়ারি ঋণচুক্তি, ১৬ শতাংশ ঋণচুক্তি ও বাকি অংশ অন্যান্য ঋণ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার মধ্যে মাত্র দুটি আছে অত্যন্ত কম ঝুঁকিতে। সর্বোচ্চ ঝুঁকিতে ১৪টি প্রতিষ্ঠান ও উচ্চ ঝুঁকিতে আরো ২৮টি প্রতিষ্ঠান রয়েছে।

    এই হিসাবে উচ্চ ঝুঁকিতে ৪২ প্রতিষ্ঠান রয়েছে। আর মাঝারি ঝুঁকিতে ৩৭টি প্রতিষ্ঠান ও কম ঝুঁকিতে ২০টি প্রতিষ্ঠান আছে।

    অর্থ বিভাগ বলছে, দেশের ১০১টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দায়ের একটি বড় অংশ হচ্ছে সরকার থেকে বিনিয়োগ করা ঋণ বা ইকুইটি, যা একই সঙ্গে সরকারের আর্থিক সম্পদ হিসেবেও বিবেচিত হয়। এই প্রতিষ্ঠানগুলো নিজেরা পরিচালনায় ব্যর্থ হলে বা মূলধন হারালে সরকারকে পুনর্মূলধন বা পুনরর্থায়নের মাধ্যমে সহায়তা দিতে হবে, যা সরকারের জন্য আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ১৪টি প্রতিষ্ঠানের নিট ঋণের পরিমাণ জিডিপির ৩ দশমিক ১৩ শতাংশ।

    রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থায় মোট ঋণের ৪২ শতাংশ সরকার দিয়েছে। আর দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে বাকি ঋণ এসেছে। বেসামরিক বিমান পরিবহন, বিদ্যুৎ খাত, সার কারখানা এবং সরকারি পণ্য খাতের প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে সার্বভৌম গ্যারান্টি দিয়েছে সরকার।

    বর্তমানে সার্বভৌম গ্যারান্টির পরিমাণ ১ লাখ ১৯ হাজার ৪২ কোটি টাকা। ঝুঁকি মূল্যায়ন করে অর্থ বিভাগ বলছে, সরকারের ওপর তিনভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলো সম্মিলিতভাবে মাঝারি মাত্রায় আর্থিক ঝুঁকি সৃষ্টি করতে পারে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান খাত সম্পর্কিত বিশ্লেষণে-

    প্রথমত: যদি এসওই-এর ঋণের জন্য গ্যারান্টি দেয় এবং তারা সেই ঋণ পরিশোধে ব্যর্থ হয়, তাহলে সরকারের তা পুনর্ভরণসহ আর্থিক ও অন্যান্য ক্ষতির ঝুঁকি থাকে। এটি ঘটতে পারে যদি প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়ে যায় বা তাদের প্রকল্পগুলো আশানুরূপ উৎপাদশীলতা দেখাতে ব্যর্থ হয়।

    দ্বিতীয়ত: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঋণখেলাপি না হলেও যদি তারা ক্রমাগত লোকসান করে, তাহলে তাদের সচল রাখতে সরকারকে বাড়তি পুঁজি জোগান দিতে হতে পারে।

    তৃতীয়ত: যদি এসব প্রতিষ্ঠান প্রত্যাশিত মুনাফা না করতে পারে, তাহলে সেটিও সরকারের রাজস্ব আয়ে চাপ বাড়াতে পারে। সার্বিকভাবে দেখা গেছে যে এসওই সমূহের সম্পদকে সুচিন্তিতভাবে ব্যবহার করা প্রয়োজন, যাতে সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করা যায়।

    এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারকে স্বল্প ও মধ্য মেয়াদে ৮ ধরনের নীতি কৌশল গ্রহণ করার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই নীতি কৌশলের মধ্যে বলা হয়েছে, নিম্ন আয়ের জনগণকে উচ্চ মূল্যস্ফীতির প্রভাব থেকে সুরক্ষা দিতে সরকার ওএমএস (খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি) টিসিবির ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি চালু করেছে। সরকার ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি তৈরির মাধ্যমে উপকারভোগীর সহায়তাপ্রাপ্তি ব্যবস্থা পূর্ণ অটোমেশন করার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে পারে।

    বিদ্যুৎ খাতের পরিকল্পনা বিষয়ে নীতি কৌশলে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে দক্ষতা বৃদ্ধির জন্য সরকার ২০২৬-২৭ অর্থবছরে তিন বছর মেয়াদে একটি রোডম্যাপ তৈরি করছে, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য রেখে ভর্তুকি কমিয়ে এই খাতকে আর্থিকভাবে টেকসই করার পরিকল্পনা করা হয়েছে।

    খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সার ব্যবস্থাপনা পুনর্মূল্যায়ন করছে এবং কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সব উপকরণের প্রাপ্যতা ও সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করছে। ঋণ ব্যবস্থাপনা উন্নয়ন ও আর্থিক ঝুঁকি কমাতে সরকার অর্থ বিভাগের অধীনে একটি স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছে এবং বন্ড বা বিল বাজার উন্নয়নের উদ্যোগ নিয়েছে।

    নীতি কৌশলের বিষয়ে আরো রয়েছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদারে সরকার আর্থিক লেনদেনের অটোমেশন করার প্রক্রিয়া ত্বরান্বিত করা। রাজস্ব আহরণ বাড়াতে ‘মধ্য ও দীর্ঘমেয়াদি রাজস্ব কৌশল (এমএলটিআরএস, ২০২৫)’ ও ‘ট্যাক্স এক্সপেন্ডিচার নীতিমালা’ গ্রহণ করা হয়েছে। এসব কাঠামোগত সংস্কার পরিকল্পনা গ্রহণ ও কার্যকর করার মাধ্যমে সরকার ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

    রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা উন্নয়নের জন্য দক্ষ অ্যাসেট ম্যানেজমেন্ট পদ্ধতি গ্রহণ করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে সরকার একটি দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কৌশলপত্র প্রণয়ন করেছে, যার মাধ্যমে মধ্য মেয়াদে বিভিন্ন ঝুঁকি অর্থায়নের উত্তম বিকল্পের মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি সামগ্রিক দুর্যোগ প্রস্তুতি এবং সাড়া প্রদান কৌশল তৈরি করা যেতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.