Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধে কড়া অবস্থানে ইইউ
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধে কড়া অবস্থানে ইইউ

    মনিরুজ্জামানজুন 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধে কড়া অবস্থানে ইইউ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চলমান বাণিজ্য আলোচনায় চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি তুলেছে, যেগুলো ইইউ কর্মকর্তাদের মতে একপাক্ষিক এবং অসম। আলোচনার এই ধারা অব্যাহত থাকলে, শেষ পর্যন্ত ইইউকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে—পাল্টা ব্যবস্থা নেওয়ার দিকেও যেতে হতে পারে।

    বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানায়, আলোচনায় আপাতত সেরা সম্ভাবনা হলো—একটি নীতিগত সমঝোতায় পৌঁছানো, যাতে আলোচনা নির্ধারিত সময়সীমা (জুলাইয়ের প্রথম দিক) পেরিয়ে চালিয়ে যাওয়া যায়। মার্কিন পক্ষের দাবির মধ্যে রয়েছে—মাছ রপ্তানির কোটায় এমন কিছু শর্ত, যেগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) নিয়মের পরিপন্থী হতে পারে; পারস্পরিক নয় এমন শুল্ক প্রস্তাব; এবং অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ে কিছু দাবি, যেগুলো ইইউ কর্মকর্তাদের মতে “অবাস্তব”। নাম প্রকাশে অনিচ্ছুক এসব কর্মকর্তারা এসব তথ্য জানান। সূত্র মতে, এমনকি কোনো সমঝোতা হলেও প্রেসিডেন্ট ট্রাম্প আরোপিত অনেক শুল্ক বহাল থাকবে।

    ইইউর পক্ষ থেকে বলা হয়েছে, তারা একটি পারস্পরিক উপকারী সমঝোতা চায়। তবে আলোচনার ফলাফল পর্যালোচনার পরেই সিদ্ধান্ত নেবে এতে কতটা অসামঞ্জস্য মানা যেতে পারে। ব্লকের সদস্য দেশগুলো এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করতে পারে। ইতোমধ্যে ব্রাসেলস ৯৫ বিলিয়ন ইউরোর যুক্তরাষ্ট্র পণ্যের ওপর সম্ভাব্য নতুন শুল্কের তালিকা তৈরি করেছে। তবে ইউরোপীয় সদস্য দেশগুলোর দাবি-দাওয়ার কারণে তালিকাটি অনেকটাই হ্রাস পেতে পারে।

    এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেন, “আমরা সম্পূর্ণ আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছি। সমঝোতার মাধ্যমে পারস্পরিক লাভজনক একটি সমাধানই আমাদের অগ্রাধিকার।” তবে ব্লুমবার্গের কাছে আলোচনার অগ্রগতি বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

    ট্রাম্প সরকার ঘোষণা দিয়েছে, ৯ জুলাইয়ের পর যুক্তরাষ্ট্রে ইইউর প্রায় সব পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত হবে। তার আগেই ইইউ সমঝোতায় পৌঁছাতে চাইছে। এক সময় ট্রাম্প বলেছিলেন, “ইইউ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রকে ঠকানোর জন্য।” এবার জি-৭ সম্মেলনের সময় ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইয়েনের সঙ্গে বৈঠকে ট্রাম্প ফের অভিযোগ করেন, মার্কিন গাড়ি প্রস্তুতকারকরা ইউরোপে বাধার মুখে পড়ছে। ইইউর হিসাবে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রায় ৩৮০ বিলিয়ন ইউরো বা ৪৩৯ বিলিয়ন ডলারের ইউরোপীয় রপ্তানির ওপর শুল্ক আরোপ করেছে, যা মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশ।

    জটিলতার মধ্যেও ইইউ আলোচনায় ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। ইউরোপীয় প্রধান বাণিজ্য আলোচক মারোস সেফচোভিচ সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় প্রধান বিষয়গুলো হলো—ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি, ওষুধ, সেমিকন্ডাক্টর ও বেসামরিক বিমানসহ গুরুত্বপূর্ণ খাত; একইসঙ্গে শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা এবং অর্থনৈতিক নিরাপত্তা। তবে খাতভিত্তিক শুল্ক নিয়ে আলোচনা কঠিন হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এসব পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার ঘোষণাও এসেছে।

    সম্প্রতি ইইউ এমন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে ধাপে ধাপে শুল্ক কমিয়ে শূন্য করার পরিকল্পনা রয়েছে। এতে গাড়ি, শিল্পপণ্য ও অতি সংবেদনশীল নয় এমন কৃষিপণ্য অন্তর্ভুক্ত রয়েছে। অশুল্ক বাধা দূর করতে ইউরোপ ‘সরলীকরণ এজেন্ডা’র আওতায় কিছু খাতে নিয়ম-কানুন হ্রাস করতে চায়। তবে ইইউর নিয়ন্ত্রণ ও কর ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করেছে ব্লকটি।

    অনেক শুল্ক বহাল থাকার আশঙ্কায় ইইউ পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে ট্রাম্পের শুল্কের জবাবে ২১ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যের ওপর দ্রুত কার্যকর করা যায় এমন শুল্ক অনুমোদন করেছে ইইউ। এগুলোতে রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যগুলোর পণ্য যেমন—লুইজিয়ানার সয়াবিন, কৃষিপণ্য, পোলট্রি ও মোটরসাইকেল রয়েছে। আরো বড় পরিসরে ৯৫ বিলিয়ন ইউরোর শুল্ক তালিকাও প্রস্তুত রয়েছে, যাতে রয়েছে বোয়িংয়ের বিমান, মার্কিন গাড়ি, বোরবনের মতো পণ্য। তবে ৭০ বিলিয়ন ইউরোর বেশি রেয়াত চেয়ে সদস্য দেশ ও অন্যান্য স্টেকহোল্ডাররা আবেদন করলেও, ইউরোপীয় কমিশন জানিয়েছে—সব অনুরোধ মেনে নেওয়া হবে না।

    এছাড়াও ইইউ এমন কৌশলগত খাত চিহ্নিত করার চেষ্টা করছে, যেখানে যুক্তরাষ্ট্র ইউরোপের ওপর নির্ভরশীল। এসব ক্ষেত্রে শুল্ক ছাড়াও অন্য ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.