Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নওগাঁয় হঠাৎ চালের দাম বাড়তি, অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে
    অর্থনীতি

    নওগাঁয় হঠাৎ চালের দাম বাড়তি, অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে

    মনিরুজ্জামানজুন 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নওগাঁয় হঠাৎ চালের দাম বাড়তি, অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অন্যতম বৃহৎ ধান ও চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। এখানকার কৃষিভিত্তিক অর্থনীতিতে বোরো মৌসুমের ফসল এবার ভালো হয়েছে, তেমন ক্ষয়ক্ষতিও হয়নি। তার পরও জেলায় হঠাৎ করে চালের দাম বেড়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

    পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সেখানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত। ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজির অভিযোগ স্থানীয় চাল ব্যবসায়ীরা বলছেন, কিছু মিলার ও ব্যবসায়ী বেশি দামে ধান কিনে কৃত্রিমভাবে চাল মজুত করছেন। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। তারা দাবি করেন, প্রশাসনের নজরদারি দুর্বল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    নওগাঁ শহরের সবচেয়ে বড় চালের মোকাম আলুপট্টি বাজারে গিয়ে দেখা যায়, বর্তমানে জিরাশাইল চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৮-৭০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৬৪-৬৬ টাকা। কাটারি ৭০-৭২ টাকা, শুভলতা ৬০-৬২ টাকা, ব্রি-২৮ চাল ৬২-৬৪ টাকা এবং স্বর্ণা-৫ বিক্রি হচ্ছে ৫৫-৫৬ টাকায়, যা আগের তুলনায় ২-৪ টাকা বেশি।

    খুচরা বাজারেও বেড়েছে দাম নওগাঁ পৌর এলাকার ক্ষুদ্র চালবাজারে খুচরা দরে জিরাশাইল বিক্রি হচ্ছে ৭০-৭২ টাকা, কাটারি ৭৫-৮০ টাকা, শুভলতা ৬২-৬৪ টাকা, ব্রি-২৮ চাল ৬৫-৬৬ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৫৮-৬০ টাকা দরে। এক সপ্তাহ আগেও এসব চাল ৫-৬ টাকা কম দামে পাওয়া যেত।

    চাল কিনতে আসা রিকশাচালক কবির আহমেদ বলেন, “আমরা গরিব মানুষ। হঠাৎ করে চালের দাম বাড়ায় সংসার চালানো কঠিন হয়ে গেছে।” একই কথা বলেন গৃহিণী রেকেয়া বেগম, “আগে ৫ কেজি চাল কিনতাম, এখন সেই টাকায় ৪ কেজিও পাওয়া যায় না।” সিন্ডিকেটের অভিযোগ ও প্রশাসনের অবস্থান নওগাঁ পৌর ক্ষুদ্র চালবাজার সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, “বড় ব্যবসায়ীরা বেশি দামে ধান কিনে বাজারে সংকট তৈরি করছে। এতে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একটা স্পষ্ট সিন্ডিকেট। দেশে ধানের কোনো সংকট নেই, কিন্তু নজরদারি না থাকায় কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।”

    নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, “বাজারে কিছুটা দাম বেড়েছে। সাধারণ চাল ২-৩ টাকা আর ব্র্যান্ডিং কোম্পানির চাল ৬ টাকা পর্যন্ত বেড়েছে। কারণ, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের কাছ থেকে ধান কিনতে হচ্ছে।” তিনি আরও বলেন, “বাজার স্বাভাবিক রাখতে হলে অবৈধ মজুতদারদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

    খাদ্য বিভাগ ও প্রশাসন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ওএমএস কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি বিভিন্ন চালকল পরিদর্শন করে অবৈধ মজুতের খোঁজ করা হচ্ছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “চালের দাম হঠাৎ বাড়ার কারণ জানতে খাদ্য কর্মকর্তাকে চিঠি দিয়েছি। প্রকৃত কারণ বের করে ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ দায়ী হয়, তাদের বিরুদ্ধে অবশ্যই অভিযান চালানো হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.