Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রথম সোলার প্যানেল রপ্তানি
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রথম সোলার প্যানেল রপ্তানি

    মনিরুজ্জামানজুন 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মেইড ইন বাংলাদেশ’ সোলার প্যানেল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশীয় শিল্পগোষ্ঠী ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রেডিয়েন্ট অ্যালায়েন্স প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সৌর (সোলার) প্যানেল রপ্তানি করেছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি সরবরাহের বৈশ্বিক চেইনে প্রবেশ করল।

    রেডিয়েন্টের এক শীর্ষ কর্মকর্তা জানান, ২০২৫ সালের ১৯ জুন প্রথম চালানটি পাঠানো হয় যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লিনগ্রিড ইনকরপোরেশনের কাছে। ২১৫ কোটি টাকার বেশি মূল্যের চার বছর মেয়াদি এই চুক্তির আওতায় ২০২৮ সাল পর্যন্ত ৬৪.৬০ মেগাওয়াট সোলার মডিউল রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে চলতি বছরেই ১২.৪০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা রয়েছে।

    ঢাকার আশুলিয়ার সাভারে অবস্থিত রেডিয়েন্টের সম্পূর্ণ স্বয়ংক্রিয় কারখানায় ১০০ ও ২০০ ওয়াট ক্ষমতার প্যানেল তৈরি হচ্ছে। বছরে ৬০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্টটিকে বাংলাদেশের অন্যতম আধুনিক সৌর প্যানেল উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। রেডিয়েন্ট অ্যালায়েন্সের প্রধান নির্বাহী মাসুদুর রহিম বলেন, “এটা শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং পুরো দেশের জন্যই বড় অর্জন। আমরা প্রমাণ করছি, ‘মেইড ইন বাংলাদেশ’ এখন বৈশ্বিক ক্লিনটেক বাজারেও প্রতিযোগিতা করতে পারে।”

    শিল্পসংশ্লিষ্টরা বলছেন, রেডিয়েন্টের এই রপ্তানির মধ্য দিয়ে সোলার প্যানেল প্রস্তুতকারক দেশ হিসেবে বাংলাদেশের আবির্ভাব ঘটেছে। বর্তমানে বৈশ্বিক বাজারে এই খাতের নেতৃত্বে রয়েছে চীন, ভারত ও ভিয়েতনাম। তাঁরা আরও জানান, ২০২৬ সালের জন্য আরও ৩০০ মেগাওয়াট সরবরাহ নিয়ে নতুন একটি চুক্তি নিয়ে আলোচনা চলছে। এতে বোঝা যায়, স্থানীয় উৎপাদনের ওপর আন্তর্জাতিক আস্থা বাড়ছে।

    মাসুদুর রহিম জানান, এটাই প্রথমবার বাংলাদেশ থেকে কোনো স্থানীয় প্রতিষ্ঠানের সৌর প্যানেল বিদেশে গেল। রেডিয়েন্ট বিগত দশ বছর ধরে দেশের বাজারের জন্য সৌর হোম সিস্টেম তৈরি করছিল। এখন তারা আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে নতুন উৎপাদন লাইন চালু করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৫০ থেকে ৭০০ ওয়াট পর্যন্ত বিভিন্ন মডিউল উৎপাদন করছে। এ লক্ষ্যে কারখানায় প্রায় ২ কোটি ডলার (২২০ কোটি টাকা) বিনিয়োগ করা হয়েছে।

    বাংলাদেশ সোলার মডিউল প্রস্তুতকারক সমিতির (এসএমএমএবি) সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ বলেন, “এটা আমাদের বহু দিনের স্বপ্ন ছিল। আজকের এই অর্জন প্রমাণ করে, বাংলাদেশ এখন উন্নতমানের নবায়নযোগ্য জ্বালানির পণ্য রপ্তানি করতে সক্ষম।” তিনি জানান, যুক্তরাষ্ট্রে চীনা প্যানেলের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করায় বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। এসএমএমএবি সভাপতি ও রহিমআফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিসবাহ মঈন বলেন, “রেডিয়েন্টের এই রপ্তানি দেশের অন্য উৎপাদকদের জন্যও অনুপ্রেরণা হবে।” তবে তিনি জানান, স্থানীয় বাজারে কম দামে নিম্নমানের বিদেশি প্যানেলের দাপটে দেশীয় শিল্প টিকতে পারছে না। এতে গুণগতমান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

    শিল্প সংশ্লিষ্টরা জানান, দেশে মান নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকায় নিম্নমানের বিদেশি প্যানেল সহজেই বাজার দখল করছে। নিরাপত্তা বা প্রযুক্তিগত মান নিশ্চিত না করেই সেগুলো বিক্রি হচ্ছে, যার ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষে প্রতিযোগিতা কঠিন হয়ে পড়েছে।

    এ অবস্থায় এসএমএমএবি সরকারি প্রকল্পগুলোয় স্থানীয় পণ্যের কোটা রাখার দাবি জানিয়ে আসছে। তারা চায়, বিদ্যুৎকেন্দ্র, হাসপাতাল, স্কুলসহ সরকারি স্থাপনাগুলোতে ব্যবহৃত প্যানেলের একটি অংশ স্থানীয়ভাবে সংগ্রহ বাধ্যতামূলক করা হোক। মুনাওয়ার মঈন বলেন, “আমরা বিশেষ সুবিধা চাই না। চাই কেবল একটি সহায়ক নীতিমালা, যাতে দেশীয় শিল্প টিকে থাকতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.