সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৪০১টি কোম্পানির মধ্যে ২২০টির শেয়ারের দাম বেড়েছে।
সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর একদিনে বেড়েছে ৭ টাকা ৫০ পয়সা, যা আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৪ শতাংশ বেশি। এর ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মা, যার শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় আরও যেসব কোম্পানি রয়েছে, সেগুলো হলো— সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, মিডল্যান্ড ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল এবং স্টাইলক্রাফট লিমিটেড।

