Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কানসাট আমবাজারে প্রতিদিন ১৫-২০ কোটি টাকা বেচাকেনা
    অর্থনীতি

    কানসাট আমবাজারে প্রতিদিন ১৫-২০ কোটি টাকা বেচাকেনা

    মনিরুজ্জামানজুন 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কানসাট আমবাজারে প্রতিদিন ১৫-২০ কোটি টাকা বেচাকেনা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আমবাজারে এখন চলছে জমজমাট বেচাকেনা। দেশের অন্যতম বৃহৎ মৌসুমি এই আমবাজারটি এখন মুখর হয়ে উঠেছে হাঁকডাক আর আমের ঘ্রাণে। নানা জাতের আমে পরিপূর্ণ প্রতিটি আড়ত। ঈদুল আজহার ছুটি, অতিবৃষ্টি ও খরায় কিছুটা ধাক্কা খেলেও বাজার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ব্যাংক লেনদেন চালু হওয়া, আবহাওয়ার উন্নতি এবং দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারদের আগমনে বাজারে নতুন করে প্রাণ ফিরে এসেছে। প্রতিদিন এই বাজারে ১৫ থেকে ২০ কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে। আর পুরো জেলাজুড়ে বেচাকেনার পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকার কাছাকাছি।

    গত শনিবার সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা ঝুড়ি ও ক্যারেটভর্তি আম কিনছেন। চারপাশে হাঁকডাক আর চাঞ্চল্য। মোকামগুলোতেও বেড়েছে আমের চাহিদা। এর প্রভাবে প্রতিদিন মণপ্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা।

    বর্তমানে বাজারে বিভিন্ন জাতের আমের দাম মণপ্রতি এমন: ক্ষীরশাপাতি: ৩,৫০০–৪,৪০০ টাকা, ল্যাংড়া: ১,৬০০–২,৮৫০ টাক্‌ , আম্রপালি: ২,৪০০–২,৮০০ টাকা,  লক্ষ্মণভোগ: ৯০০–১,২০০ টাকা,  গুটি: ৮০০–২,০০০ টাকা, ফজলি: ৯০০–১,২০০ টাকা,  ব্যানানা ফ্রুট (ব্যাগিং): সাড়ে ৪ হাজার টাকা

    তবে আমচাষিরা অভিযোগ করছেন, আড়তদারেরা জোর করে প্রতি মণে ৫২ থেকে ৫৪ কেজি পর্যন্ত আম নিচ্ছেন। এতে চাষিদের আর্থিক ক্ষতি হচ্ছে। তাঁদের মতে, এভাবে বাড়তি ওজন চাপিয়ে দেওয়া একপ্রকার শোষণ। বাজারের একজন ব্যবসায়ী নাসিরুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে কিছুদিন বাজারে মন্দা ছিল। এখন চাহিদা বেড়েছে, তাই দামও বাড়ছে। আজকে প্রতি মণে ১০০ থেকে ২০০ টাকা বেশি দাম পাচ্ছি।’

    নোয়াখালি থেকে আসা ব্যবসায়ী কামাল উদ্দিন গত ২০ বছর ধরে ঢাকায় আম বিক্রি করছেন। তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম আছে। পাঁচ টাকা বাড়তি দাম হলেও এই এলাকার আম চায় সবাই। প্রতিদিন ৪০০ ক্যারেট আম ট্রাকে করে মোকামে পাঠাই। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। বিক্রেতাদের সঙ্গে কথা বলে ৪৫ থেকে ৫২ কেজি মণ ধরে কিনছি।’

    আমচাষি ও উদ্যোক্তা খলিল আহমেদ বলেন, ‘খরা, ছুটি, ব্যাংক বন্ধ এবং অতিরিক্ত সরবরাহের কারণে বাজারে ধস নেমেছিল। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে চাষিরা লাভজনক দাম পাবেন।’ কানসাট আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন, ‘বৃষ্টির কারণে আম ভাঙতে পারেননি অনেকে। ফলে বাজারে আমের ঘাটতি দেখা দেয়। তবে এখন পরিস্থিতি পাল্টেছে। গত দুদিন থেকে কানসাট বাজারে বেচাকেনা ভালো হচ্ছে। চাষিরাও ভালো দাম পাচ্ছেন।’ তিনি আরও জানান, প্রতিদিন কানসাট বাজারে ১৫ থেকে ২০ কোটি টাকার লেনদেন হচ্ছে। আর পুরো জেলাজুড়ে বেচাকেনা হচ্ছে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার আম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.