Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব হচ্ছে মোবাইল শিল্প
    অর্থনীতি

    কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব হচ্ছে মোবাইল শিল্প

    মনিরুজ্জামানজুন 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব হচ্ছে মোবাইল শিল্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে মোবাইল সংযোগ বেড়েছে। ডাটার ব্যবহারও বেড়েছে চার গুণ। তবু মোবাইল শিল্প থেকে অপারেশনাল কার্বন নিঃসরণ ৮ শতাংশ কমেছে এমন তথ্য উঠে এসেছে জিএসএমএর সাম্প্রতিক এক প্রতিবেদনে।

    ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বে মোবাইল সংযোগ বেড়েছে ৯ শতাংশ। একই সময়ে ডাটা ব্যবহার চারগুণ হলেও শিল্পটির অপারেশনাল কার্বন নিঃসরণ কমেছে উল্লেখযোগ্য হারে। এ তথ্য উঠে এসেছে ‘মোবাইল নিট জিরো’ শীর্ষক প্রতিবেদনে, যা প্রকাশ করেছে আন্তর্জাতিক মোবাইল সংগঠন জিএসএমএ। খবরটি জানিয়েছে টেকরাডার।

    বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল খাত পরিবেশে নেতিবাচক প্রভাব কমাতে বেশ অগ্রগতি দেখিয়েছে। তবে ২০৫০ সালের মধ্যে নিট জিরো লক্ষ্য অর্জন করতে হলে কার্বন নিঃসরণ কমানোর গতি এখনকার চেয়ে দ্বিগুণ করতে হবে। জিএসএমএর জলবায়ু কর্মসূচির প্রধান স্টিভেন মুর বলেন, ‘পরিবেশ রক্ষায় মোবাইল শিল্পে অগ্রগতি হচ্ছে ঠিকই, তবে নিট জিরো লক্ষ্য অর্জনে যে গতি প্রয়োজন, তা এখনও অর্জিত হয়নি। চীন, ইউরোপ ও ল্যাটিন আমেরিকায় অগ্রগতি চোখে পড়ার মতো। কিন্তু সফলতার জন্য দরকার সুসংগঠিত নীতি, নবায়নযোগ্য শক্তিতে সহজ প্রবেশাধিকার এবং খাতটির মধ্যে পারস্পরিক সহযোগিতা।’

    জিএসএমএর বার্ষিক প্রতিবেদনে আরও দেখা গেছে, ডাটা ব্যবহার ও গ্রাহকসংখ্যা বাড়লেও মোবাইল খাতে কার্বন নিঃসরণ বাড়েনি। অথচ একই সময়ে (২০১৯-২৩) বৈশ্বিকভাবে সব শিল্প খাত মিলিয়ে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ বেড়েছে ৪ শতাংশ। পরিবেশ রক্ষা নিয়ে চীনের মোবাইল কোম্পানিগুলোও এগিয়ে এসেছে। ২০২৪ সালে দেশটির মোবাইল অপারেটরদের কার্বন নিঃসরণ কমেছে ৪ শতাংশ। অথচ ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই নিঃসরণ বেড়েছিল ৭ শতাংশ। চীনের অপারেটররা এখন আগের চেয়ে অনেক বেশি নবায়নযোগ্য শক্তি (যেমন সৌর ও বায়ু শক্তি) ব্যবহার করছে। এর ফলে তাদের কার্বন নিঃসরণ কমেছে।

    বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক জলবায়ু লক্ষ্য অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর কার্বন নিঃসরণ ৭ দশমিক ৫ শতাংশ হারে কমাতে হবে। প্রতিবেদনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ‘স্কোপ ৩’ নিঃসরণে। এটি মূলত সরবরাহ চেইন ও উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। মোবাইল শিল্পে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ আসে এই উৎস থেকেই। তবে শুধু প্রযুক্তি নয়, পরিবর্তন এসেছে ভোক্তাদের আচরণেও। জিএসএমএর জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী টেকসই ও সহজে মেরামতযোগ্য ডিভাইস পছন্দ করেন। প্রায় অর্ধেক ক্রেতা পুরনো, মেরামতকৃত (রিফারবিশড) ফোন কেনার কথা ভাবেন।

    এ ধরনের ডিভাইস নতুন ফোনের তুলনায় ৮০–৯০ শতাংশ কম কার্বন নিঃসরণ ঘটায়। ফলে পরিবেশবান্ধব মোবাইল ডিভাইসের বাজার পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখছে। এছাড়া অনেক মোবাইল অপারেটরও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেদের পরিকল্পনা গ্রহণ করছে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.