Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ঋণ নিয়েছে সরকার
    অর্থনীতি

    ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ঋণ নিয়েছে সরকার

    সিভি ডেস্কUpdated:জুন 24, 2025জুন 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নগদ অর্থ সংকট মোকাবিলায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের শেষ হওয়ার আগেই ব্যাংক খাত থেকে সরকার নির্ধারিত ঋণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ১৫ জুন পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ হাজার ৫৯১ কোটি টাকা। অথচ এ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ৯৯ হাজার কোটি। ফলে নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে ৫৯১ কোটি টাকা অতিরিক্ত ঋণ নিয়েছে সরকার।

    অর্থনীতিবিদরা বলছেন, আশানুরূপ রাজস্ব আদায় না হওয়া, সঞ্চয়পত্র বিক্রিতে ভাটা এবং বৈদেশিক উৎস থেকে প্রত্যাশিত ঋণ না মেলায় অর্থবছরের শেষ দিকে ব্যাংক নির্ভরতা বেড়েছে।

    সাত মাসে ঋণ কম, এরপর দ্রুত বৃদ্ধি

    অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে ব্যাংক ঋণ গ্রহণের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জানুয়ারি পর্যন্ত) ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ ছিল মাত্র ১৩ হাজার ৫৭১ কোটি টাকা। তবে পরবর্তী পাঁচ মাসে ঋণ গ্রহণের গতি বেড়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তা দাঁড়ায় প্রায় এক লাখ কোটি টাকায়।

    নতুন বাজেটেও ব্যাংক ঋণের ওপর নির্ভরতা

    ২০২৫-২৬ অর্থবছরের জন্য উপস্থাপিত বাজেট প্রস্তাবনায় মোট ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এই বাজেট চলতি অর্থবছরের মূল বাজেট থেকে ৭ হাজার কোটি টাকা কম হলেও ঘাটতি রয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার। এর মধ্যে ব্যাংক খাত থেকেই ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, সরকার যখন ব্যাংক থেকে বেশি ঋণ নেয়, তখন বেসরকারি খাতের জন্য ঋণ প্রাপ্তি কঠিন হয়ে পড়ে। এতে বিনিয়োগ কমে যায়, উৎপাদন হ্রাস পায় এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ে।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “বাজেট ঘাটতি মেটাতে সরকার নিয়মিতভাবে ব্যাংক থেকে ঋণ নেয়। তবে মূল্যস্ফীতির সময় এ ধরনের ঋণ গ্রহণ আরও সংকট সৃষ্টি করতে পারে।”

    বেসরকারি ঋণ প্রবাহেও ধীরগতি

    বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনা অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৭ দশমিক ৫০ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি কমেছে ২ দশমিক ৪০ শতাংশ। ওই মাসে বেসরকারি খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ২১ হাজার ৮২২ কোটি টাকা, যা মার্চে ছিল ১৭ লাখ ১৯ হাজার ৫১২ কোটি।

    ব্যবসায়ী ও ব্যাংকারদের শঙ্কা

    বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের নীতির কারণে ব্যবসা-বাণিজ্য চরম হুমকির মুখে পড়েছে। শুল্ক-কর বৃদ্ধি ও ব্যাংক সুদহার বাড়ার কারণে বিনিয়োগ কঠিন হয়ে পড়েছে।”

    অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বিনিয়োগকারীরা এখন ভয় পাচ্ছেন। মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতাও কমে গেছে। তাই বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ জরুরি।”

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে বেসরকারি খাতে বিনিয়োগ কমেছে। তবে সরকার স্থিতিশীল হলে পরিস্থিতি উন্নত হবে। এই বাস্তবতাকে বিবেচনায় রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.