তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। টায়ার-২ মূলধন শক্তিশালী করতেই এ বন্ড ছাড়তে যাচ্ছে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, বন্ডটির নাম হবে ‘মার্কেন্টাইল ব্যাংক থার্ড সাবঅর্ডিনেটেড বন্ড’। এটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং ও ফ্লোটিং রেট বৈশিষ্ট্যের। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে বন্ড ইস্যু কার্যকর হবে।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ৮৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৩ পয়সা, ২০২৪ হিসাব বছরে ব্যাংকটি কোনো লভ্যাংশ দেয়নি। ওই বছরে ইপিএস হয়েছে ৫৮ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৮৬ পয়সা। এ সময়ে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৭৫ পয়সা।
আগের বছরের লভ্যাংশ ও আয়ের চিত্রঃ ২০২৩: ১০% নগদ লভ্যাংশ। ইপিএস ১ টাকা ৮৬ পয়সা (২০২২ সালে ছিল ২ টাকা ১২ পয়সা)। এনএভিপিএস ২৩ টাকা ৯১ পয়সা। ২০২২: ১০% নগদ ও ২% স্টক লভ্যাংশ। ইপিএস ২ টাকা ১২ পয়সা (২০২১ সালে ছিল ৩ টাকা ৪৬ পয়সা)। এনএভিপিএস ২৩ টাকা ২৩ পয়সা। ২০২১: ১২.৫০% নগদ ও ৫% স্টক লভ্যাংশ। ইপিএস ৩ টাকা ৩০ পয়সা (২০২০ সালে ছিল ২ টাকা ২৬ পয়সা)। এনএভিপিএস ২২ টাকা ৭৭ পয়সা।
২০২০: ১০% নগদ ও ৫% স্টক লভ্যাংশ। ইপিএস ২ টাকা ১৬ পয়সা (২০১৯ সালে ছিল ২ টাকা ৩৭ পয়সা)। এনএভিপিএস ২১ টাকা ৫৩ পয়সা। ২০১৯: ১১% নগদ ও ৫% স্টক লভ্যাংশ। ২০১৮: ১৫% স্টক লভ্যাংশ। ২০১৭: ১৭% নগদ ও ৫% স্টক লভ্যাংশ। ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় মার্কেন্টাইল ব্যাংক। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫২৮ কোটি ৬৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৫টি। উদ্যোক্তা পরিচালক: ৩৩.৬৩%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী: ২৬.৫৭%, বিদেশি বিনিয়োগকারী: ০.৭৩%, সাধারণ বিনিয়োগকারী: ৩৯.০৭%

