Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১০০ ডলার ছাড়াতে পারে তেলের দাম
    অর্থনীতি

    ১০০ ডলার ছাড়াতে পারে তেলের দাম

    মনিরুজ্জামানজুন 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ১০০ ডলার ছাড়াতে পারে তেলের দাম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যের সংকট তীব্র হচ্ছে। ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছে। গত সোমবার বিশ্বজুড়ে এই ঘোষণা নিয়ে ব্যাপক সংবাদ ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। ইসরায়েল–ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ায় পরিস্থিতি আরও অবনতি পেয়েছে। ইরানের সংসদ হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যদিও চূড়ান্ত অনুমতি দেশের নিরাপত্তা কাউন্সিলের হাতে। বিশ্লেষকরা বলছেন, প্রণালি বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে। সংঘাত শুরু হওয়ার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতিদিন উঠানামা করছে।

    গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ এক মাসে অর্ধেকে নেমে আসে এবং পরবর্তী ১১ মাসে ১০ শতাংশ কমে যায়, তাহলে ব্রেন্ট ক্রুডের দাম অস্থায়ীভাবে প্রতি ব্যারেল প্রায় ১১০ ডলারে পৌঁছাতে পারে। অন্য এক হিসাব মতে, ইরানের তেল সরবরাহ দৈনিক সাড়ে ১৭ লাখ ব্যারেল কমে গেলে দাম সর্বোচ্চ ৯০ ডলারে ঠেকবে। তবে ২০২৬ সালে সরবরাহ স্থিতিশীল হলে দাম ৬০-৭০ ডলারের মধ্যে নামবে।

    আজ মঙ্গলবার তেলের দাম ব্যারেলপ্রতি ৬৯ ডলার। যুদ্ধ শুরু হওয়ার পর দাম প্রায় দুই ডলার কমেছে। আরেক বিনিয়োগ ব্যাংক জে পি মরগ্যান সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যে সরকার পরিবর্তনের পর তেলের দাম একবারে ৭৬ শতাংশ পর্যন্ত বাড়ার ইতিহাস আছে। দীর্ঘমেয়াদে গড়ে দাম বেড়েছে ৩০ শতাংশের মতো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানে সরকার পরিবর্তনের কথা বলেছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিশ্ব অর্থনীতির ঝুঁকি নিয়ে সতর্ক। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, তেলের দাম বাড়লে বিশ্বব্যাপী অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাবে। ভোক্তাদের খরচ কমবে, বিনিয়োগ কমে যাবে এবং এর প্রভাব ছড়িয়ে পড়বে। তাই আইএমএফকে প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করতে হতে পারে।

    যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানায়, ২০২৩ সালের প্রথমার্ধে প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে গড়ে দুই কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়েছে। উপসাগরীয় দেশ থেকে তেল আমদানির ওপর নির্ভরশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করলে ইসরায়েল ও ইরানের সংঘাত তীব্র হতে পারে।

    শেয়ারবাজারেও প্রভাব পড়েছে। মার্কিন এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স সোমবার ০.৫ শতাংশ কমেছে; নাসডাক ফিউচার্স কমেছে ০.৬ শতাংশ। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজার (জাপান ছাড়া) ০.৫ শতাংশ কমেছে। জাপানের নিক্কি সূচক কমেছে ০.৯ শতাংশ। ইউরোপেও ইউরোস্টকস ৫০, এফটিএসই ও ডিএএক্স সূচক প্রায় ০.৫-০.৭ শতাংশ কমেছে। মুদ্রাবাজারে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সাধারণত সোনা ও ডলারের মান বাড়ে, কিন্তু এবার তেমন প্রবণতা দেখা যায়নি। জাপানি ইয়েনের বিপরীতে ডলার ০.৩ শতাংশ বেড়েছে, প্রতি ডলারে ১৪৬.৪৮ ইয়েন পাওয়া যাচ্ছে। ইউরোর বিপরীতে ডলার বেড়ে প্রতি ইউরো ১.১৪৮১ ডলার। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ২ বেসিস পয়েন্ট বেড়ে ৪.৪০ শতাংশে দাঁড়িয়েছে। ফেডারেল রিজার্ভের সুদ হার নিয়ে ফিউচার্স বাজারে সামান্য পতন দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়বে, যা বাজারে চাপ সৃষ্টি করতে পারে।

    হরমুজ প্রণালি বন্ধ করা কি সম্ভব? হরমুজ কেবল ইরানের জন্য নয়, বরং পারস্য উপসাগর ও আরব সাগরের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের তেলের বড় অংশ এই প্রণালির ওপর নির্ভর করে। ইআইএ অনুসারে, প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়, যা বিশ্ব তেল বাণিজ্যের ২১ শতাংশ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলেছে, প্রণালি দিয়ে পরিবাহিত তেলের ৭০ শতাংশ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যায়। এর মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

    যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ট্রান্সভার্সাল কনসালটিংয়ের প্রেসিডেন্ট এলেন ওয়াল্ড বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান লাভবান হবে না। কারণ ইরানের নিজস্ব তেল স্থাপনায় হামলা হয়নি এবং প্রণালির বেশিরভাগ অংশ ওমানের সীমানায়। প্রণালি এত চওড়া যে ইরান পুরোপুরি বন্ধ করতে পারবে না। বন্ধের হুমকি রাজনৈতিক কৌশল মাত্র। তিনি আরও বলেছেন, প্রণালি বন্ধ হলে তেলের দাম হঠাৎ বাড়বে, যা ইরানের বড় ক্রেতা চীনের বিরূপ প্রতিক্রিয়া ডেকে আনবে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনের সঙ্গে যোগাযোগ করেছে যাতে তারা ইরানকে প্রণালি বন্ধ করতে বাধা দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.