সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন। মঙ্গলবার (২৪ জুন) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় মোট ১৩৮ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩২ পয়েন্টে।
এ সময় শরিয়াহ ভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫ পয়েন্টে। পাশাপাশি, নির্বাচিত কোম্পানির সূচক ‘ডিএস-৩০’ বেড়েছে ১৩ দশমিক ৮০ পয়েন্ট, যা পৌঁছেছে ১ হাজার ৭৭৬ পয়েন্টে। প্রথম দেড় ঘণ্টায় মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৭২ লাখ ২৯ হাজার টাকা।
এই সময়ের মধ্যে ৩১২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। দাম কমেছে ১৮টির। অপরিবর্তিত রয়েছে ৫৯ কোম্পানির শেয়ারদর।

