Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতি ৫ শতাংশে নামানোর টার্গেট: গভর্নর
    অর্থনীতি

    মূল্যস্ফীতি ৫ শতাংশে নামানোর টার্গেট: গভর্নর

    মনিরুজ্জামানUpdated:জুন 24, 2025জুন 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    “মূল্যস্ফীতি ৫ শতাংশে নামানোর টার্গেট: গভর্নর আহসান এইচ মনসুর”
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চায় বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘গুগল পে’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    গভর্নর বলেন, “সরকারের লক্ষ্য মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামানো। তবে আমরা ৫ শতাংশে আনার চেষ্টা করছি। এটা পারলে বড় সফলতা হবে।” তিনি আরও বলেন, “বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এলে টাকা পাচার করবে না, বরং দেশেরই উপকার হবে। আমরা ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছি। গুগল পে চালুর মাধ্যমে এ পথে আরও একধাপ অগ্রগতি হলো।”

    আহসান এইচ মনসুর আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশে দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে আরও সহযোগিতা বাড়বে। তার মতে, বিদেশিরা এখানে কাজ করলে সরাসরি উপকৃত হয় দেশ। ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, “আমরা আর্থিক খাতকে পুরোপুরি সুস্থ করে তুলতে চাই। ইতিমধ্যে ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা শেষ হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে আরও ৭টি ব্যাংকের নিরীক্ষা শেষ হবে। ব্যাংকিং খাতকে আর আগের অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না।”

    ডলার বাজার প্রসঙ্গে গভর্নর বলেন, “দুবাইয়ে বসে বাংলাদেশের ডলারের দর নির্ধারণ হবে না। তাই আমরা ডলার বাজার ছেড়ে দিয়েছি, যাতে বাজার নিজেই দর ঠিক করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.