Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি ঋণের বড় অংশ চলে যাচ্ছে আগের ঋণ শোধে: শিক্ষা উপদেষ্টা
    অর্থনীতি

    বিদেশি ঋণের বড় অংশ চলে যাচ্ছে আগের ঋণ শোধে: শিক্ষা উপদেষ্টা

    মনিরুজ্জামানজুন 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিদেশি ঋণের বড় অংশ চলে যাচ্ছে আগের ঋণ শোধে: শিক্ষা উপদেষ্টা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশ থেকে যে ঋণ পাওয়া যাচ্ছে, তার বড় অংশ আগের ঋণ পরিশোধেই চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, এমন পরিস্থিতিতেও শিক্ষা খাতসহ অগ্রাধিকার ভিত্তিক খাতে উচ্চ প্রভাব ফেলতে পারে—এমন প্রকল্প নেওয়ার চেষ্টা চলছে।

    মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে ‘২০২৪-২৫ বাজেট: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রফিকুল আবরার বলেন, “যেখান থেকে ঋণ আসছে, তার সমান কিংবা বেশি অর্থ আগের ঋণ শোধেই চলে যাচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি এমন কিছু করার, যার বড় প্রভাব পড়বে।” শিক্ষা খাতে সংস্কারের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সময় ও সম্পদের ঘাটতি থাকলেও দায়বদ্ধতার অভাব এবং সঠিক পরিকল্পনার অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “অনেক কিছু করা যেত, কিন্তু হয়নি। এতে হতাশা তৈরি হয়েছে।” শিক্ষকদের প্রশিক্ষণের ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, “প্রশিক্ষণ দেওয়া হয়নি, অথচ এটি খুব জরুরি ছিল।”

    নারীর কারিগরি শিক্ষায় বৈষম্যের কথাও তুলে ধরে তিনি বলেন, “সঠিক প্রশিক্ষণ ও সামাজিক ধারণা বদলাতে পারলে এ খাত থেকেও বৈদেশিক মুদ্রা আনা সম্ভব।” শুধু কমিশন গঠন করলেই সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি জানান, মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করে তা কাজে লাগানোর চেষ্টা চলছে। বাংলায় উচ্চশিক্ষা গ্রহণে প্রযুক্তির ব্যবহার ও বিশ্বসেরা বই অনুবাদের ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা খাতে কার্যকর সংস্কারের জন্য নির্দিষ্ট সময়সীমা ও পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “শুধু আলোচনা নয়, সময় নির্ধারণ করে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

    অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান অধ্যাপক এম এ রাজ্জাক বলেন, “বাংলাদেশে প্রতি বছর ২০ লাখ কর্মসংস্থান প্রয়োজন। কিন্তু আমরা তৈরি করতে পারি ৮-১০ লাখ। এভাবে চললে বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব।”

    শিক্ষা খাতে সিস্টেম ব্যয় কমাতে ‘ইন্টার ইউনিভার্সিটি লোন ফ্যাসিলিটি’ চালুর ওপর গুরুত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সময়মতো পরিচালিত হলে দেশের অর্থনীতি উপকৃত হবে।” তিতুমীর বলেন, “বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো জুলাইয়ে ভর্তি শুরু করে ও চার বছর পর জুনে সমাপ্ত করে। কিন্তু আমাদের এখানে এ বিষয়ে সচেতনতা নেই।”

    অনুষ্ঠানে শিক্ষা ও কর্মসংস্থান খাতে বাজেট বিশ্লেষণ করে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবু ইউসুফ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.