Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের বৃহত্তম বিটকয়েন ট্রেজারি কোম্পানি গড়ছেন পম্পলিয়ানো
    অর্থনীতি

    বিশ্বের বৃহত্তম বিটকয়েন ট্রেজারি কোম্পানি গড়ছেন পম্পলিয়ানো

    মনিরুজ্জামানজুন 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্বের বৃহত্তম বিটকয়েন ট্রেজারি কোম্পানি গড়ছেন পম্পলিয়ানো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের সবচেয়ে বড় বিটকয়েন ট্রেজারি কোম্পানি গঠনের ঘোষণা দিলেন মার্কিন বিনিয়োগকারী ও উদ্যোক্তা অ্যান্থনি পম্পলিয়ানো। একশ কোটি ডলারের একীভূতকরণের চুক্তির মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    সোমবার এক ঘোষণায় পম্পলিয়ানো বলেন, তিনি এমন একটি বিটকয়েন ট্রেজারি কোম্পানি গঠন করেছেন, যেখানে এক ব্যক্তি সর্বোচ্চ এক বিলিয়ন ডলারের বিটকয়েন জমা রাখতে পারবেন। পম্পলিয়ানোর মালিকানাধীন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘প্রোক্যাপ বিটিসি’ একীভূত হচ্ছে ‘কলম্বাস সার্কেল ক্যাপিটাল আই’ নামের একটি বিশেষ উদ্দেশ্যে গঠিত কোম্পানির সঙ্গে। এই একীভূতকরণের মাধ্যমে গঠিত হচ্ছে নতুন প্রতিষ্ঠান ‘প্রোক্যাপ ফিনান্সিয়াল’।

    বর্তমানে বেশ কিছু পাবলিক কোম্পানি নিজেদের নগদ অর্থ ও রিজার্ভের একটি অংশ বিটকয়েনে রূপান্তর করছে। তারা বিটকয়েনকে ট্রেজারি কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে। এই উদ্যোগে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ সফটওয়্যার কোম্পানি ‘স্ট্র্যাটেজি’, যারা ২০২০ সালে বিটকয়েন সংগ্রহ শুরু করে এবং বর্তমানে ৬,৩০০ কোটি ডলারের বেশি মূল্যের বিটকয়েন ধারণ করছে বলে জানিয়েছে রয়টার্স।

    এই প্রেক্ষাপটে পম্পলিয়ানোর উদ্যোগটি সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে ক্রিপ্টো শিল্পের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার পর দেশটির ক্রিপ্টোনীতি পুনর্গঠনের কথা বলছেন। তার মধ্যে রয়েছে একটি কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের পরিকল্পনাও। পম্পলিয়ানো জানিয়েছেন, তার কোম্পানি প্রোক্যাপ বিটিসি এখন পর্যন্ত ৫০ কোটি ডলারের ইকুইটি এবং ২৫ কোটি ডলারের কনভার্টিবল নোট সংগ্রহ করেছে, যা পরে শেয়ারে রূপান্তরযোগ্য। এটি বিটকয়েন ট্রেজারি প্রতিষ্ঠার ইতিহাসে সবচেয়ে বড় প্রাথমিক অর্থ সংগ্রহ বলে দাবি করেন তিনি।

    তবে প্রোক্যাপ ফিনান্সিয়াল শুধু বিটকয়েন জমা রাখবেই না। প্রতিষ্ঠানটি বিটকয়েন ব্যবহার করে ঋণ, পণ্য ও অন্যান্য সেবার মাধ্যমে আয় ও মুনাফা অর্জনের পরিকল্পনা করছে। পম্পলিয়ানোর দাবি, ‘সিটাডেল’, ‘সাসকোয়েহানা’, ‘জেন স্ট্রিট’ এবং ‘ম্যাগনেটার’-এর মতো শীর্ষ বিনিয়োগ কোম্পানিগুলো এই প্রকল্পে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, ‘অফ দ্য চেইন ক্যাপিটাল’, ‘প্যান্টেরা’, ‘কয়েনফান্ড’, ‘প্যারাফি’, ‘ব্লকচেইন ডটকম’ এবং ‘ফ্যালকনএক্স’-এর মতো খ্যাতনামা ক্রিপ্টো কোম্পানিগুলোও অর্থায়ন করছে বলে জানান তিনি।

    পম্পলিয়ানো বলেন, “আমাদের চোখের সামনেই প্রচলিত আর্থিক ব্যবস্থার কাঠামো বদলে দিচ্ছে বিটকয়েন। আমাদের লক্ষ্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যা শুধু বিটকয়েন জমা রাখবে না, বরং ঝুঁকি কমিয়ে স্থায়ী আয়ের পথ তৈরি করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.