আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে ইতিবাচক ধারায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৭০ লাখ টাকার বেশি। দিনের শেষে শেয়ারের মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে পাঁচটি কোম্পানি।
ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালস:- মূল্যবৃদ্ধিতে আজ শীর্ষস্থান দখল করেছে ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ১০ টাকা থেকে দাঁড়িয়েছে ১১ টাকায়। ২০২৪ সালে কোম্পানিটি ০.১ শতাংশ এবং ২০২২ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
মুন্নু সিরামিক:- দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। আজ শেয়ারটির দাম ৬.৮৯ শতাংশ বেড়ে হয়েছে ৮৩.৭ টাকা। গতকাল এই দাম ছিল ৭৮.৩ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ১ শতাংশ, ২০২৩ ও ২০২২ সালে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে।
আনোয়ার গ্যালভানাইজিং:- তৃতীয় স্থানে আছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানির শেয়ার মূল্য ৬.৭০ শতাংশ বেড়ে ৫৬.৭ টাকা থেকে হয়েছে ৬০.৫ টাকা। প্রতিষ্ঠানটি ২০২৪ ও ২০২৩ সালে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে।
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড:- চতুর্থ অবস্থানে রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। এর শেয়ার মূল্য আজ ৬.৬ শতাংশ বেড়ে ৩.৩ টাকা থেকে হয়েছে ৩.৫ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ৫ শতাংশ এবং ২০২২ সালে ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
সি পার্ল বিচ রিসোর্ট :-পঞ্চম স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার মূল্য ৫.২৫ শতাংশ বেড়ে ৪৯.৫ টাকা থেকে হয়েছে ৫২.১ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ১৭ শতাংশ এবং ২০২২ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
