Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ারবাজারে বিনিয়োগ তহবিলের নীতিমালা শিথিল চায় ব্যাংকগুলো
    অর্থনীতি

    শেয়ারবাজারে বিনিয়োগ তহবিলের নীতিমালা শিথিল চায় ব্যাংকগুলো

    মনিরুজ্জামানজুন 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তারল্য বাড়াতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করে সরকার। ব্যাংকগুলো নির্দিষ্ট নীতিমালার অধীনে এ তহবিল থেকে শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে।

    সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজারসংক্রান্ত এক বৈঠকে তহবিলের মেয়াদ আরও বাড়ানো এবং বিনিয়োগের নীতিমালা কিছুটা শিথিল করার প্রস্তাব আসে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে বিএসইসি চেয়ারম্যান প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

    বৈঠক সূত্রে জানা গেছে, ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে তহবিলের আগের মেয়াদ শেষ হয়। বর্তমানে কার্যকর নীতিমালা অনুযায়ী, মেয়াদি মিউচুয়াল ফান্ডে সর্বোচ্চ ১০ শতাংশ এবং বেমেয়াদি ফান্ডে ১৫ শতাংশ পর্যন্ত ইউনিট কেনা যাবে। এ ছাড়া, বিনিয়োগের যোগ্যতা নির্ধারণে নির্দিষ্ট শর্ত রয়েছে। যেমন—যেসব মেয়াদি ফান্ড পরপর তিন বছর কমপক্ষে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এবং যেসব বেমেয়াদি ফান্ডের নিট সম্পদ মূল্য (NAV) অভিহিত মূল্যের চেয়ে বেশি—শুধুমাত্র সেসব ফান্ডেই ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারে।

    বৈঠকে এসব শর্ত শিথিলের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যাংকগুলো চায়, বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করে পুঁজিবাজারে আগ্রহ বাড়াতে তহবিল ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত হোক। একই সঙ্গে আলোচনা হয় মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে বাজারে তালিকাভুক্ত করা, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং মিউচুয়াল ফান্ডের উন্নয়ন নিয়ে।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তহবিলের মেয়াদ বাড়ানো ছাড়াও বিনিয়োগ নীতিমালা সহজ করার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ব্যাংকগুলোর কাছ থেকে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। সেগুলো পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    বৈঠকে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

    উপস্থিত ব্যাংক ও প্রতিষ্ঠানের মধ্যে ছিল: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ব্যাংক এশিয়া ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.