Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বেড়েছে চালের দাম, সবজির দামও আকাশ ছোঁয়া
    অর্থনীতি

    বেড়েছে চালের দাম, সবজির দামও আকাশ ছোঁয়া

    নিজস্ব প্রতিবেদকজুন 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বেড়েছে চালের দাম, সবজির দামও আকাশ ছোঁয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বেড়েছে মুরগি ও আলুর দাম। এছাড়া, শাক-সবজির সবজির দামও আকাশ ছোঁয়া। নাগালের বাহিরে মাছের দাম। তবে স্বস্তির খবর ডিমও মাংসের দাম চাল ব্যবসায়ীদের দাবি ধানের দাম বৃদ্ধি পাওয়ায় মিল মালিকরা চালের দাম বেড়েছে। সবজি ও মাছ ব্যবসায়ীরা অজুহাত তুলেছেন বৈরী আবহাওয়া ও সমুদ্রে সংকেতের। বাজার নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ। সব মিলিয়ে বাজার নিয়ে অস্বস্তিতে রয়েছে বরিশালের সাধারণ মানুষ।

    গতকাল বরিশাল নগরীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহের মোটা ও চিকন চালের দাম ২ থেকে ৫টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মানভেদে ৫৮ থেকে ৬২ টাকা দরে প্রতি কেজি মোটা জাতের চাল বিক্রি হচ্ছে। ৭৮ থেকে ৮৫ টাকা দরে প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে। নগরীর রূপাতলী বাজারের মুদি ব্যবসায়ী নয়ন জামাদ্দার বলেন, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ৫০ একে ২০০ টাকা পর্যন্ত বস্তাপ্রতি বেড়েছে। চলে আড়তদারা বলেছেন ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দামিও বৃদ্ধি পেয়ে।

    এদিকে বাজারের ৪০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। পেঁপে ও মিষ্টি কুমড়ার প্রতি কেজি ৪০ টাকা। বরবটি, টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বেগুন ৮০ টাকায়। পোটল ৬০ টাকা, গাজর ১৭০, কাঁকরোল ৬০-৮০, করলা ৮০, ফুলকপি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। নগরীর পোর্ট রোডে পাইকারি সবজি বাজারের বিক্রেতা শুভ জানান, অতিবৃদ্ধি কারণে দেশের বিভিন্ন স্থানের সবজি বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে উৎপাদন কম হওয়ায় বাজারের সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

    অন্যদিকে সাদা মাছ ( চাষের) দাম তেমন কোন পরিবর্তন না হলেও ইলিশ সাধারণ মানুষের কাছে স্বপ্নের বস্তুতে পরিণত হয়েছে। মাছ বাজারের সব চেয়ে ছোট ইলিশ (জাটকার চেয়েও ছোট ) থেকে শুরু করে এক কেজির কিছু বেশী ওজনের ইলিশ ৬০০ থেকে দুই হাজার পাঁচশত টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। চাষের মাছের মধ্যে তেলাপিয়া ২৩০, শিং ৩৩০, রুই ৩৩০, কাতল ৪০০-৪৫০, পাঙাস ২০০-২২০ বিক্রি হচ্ছে। তবে নদ-নদী এবং ভাল বিলের দেশী প্রজাতির মাছের দাম, সাধারণ মানুষের নাগালের বাহিরে।

    পোর্ট রোডে মাছ ব্যবসায়ী মাসুম সিকাদার বলেন, বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিনের বাজারে ইলিশের আমদানি কম। ফলে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। তবে সাদা মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তবে কিছুটা দাম কমেছে মাংসের দাম। ৮০০ টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা। আর ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে দাম প্রতি ৫০-৬০ টাকা বেশি ছিল।

    নগরীর বটতলা এলাকার বাসিন্দার কামাল মাছুদ বলেন, বাজারের পরিস্থিতি এমন হয়েছে যে শাপলার মত তরকারিও ৩০ টাকা নিচে পাওয়া যায়। বুঝলাম ডলার রেট উঠানার সাথে আমদানি নির্ভরও পণ্যের দাম উঠানামা করে। কিন্তু শাপলা বরিশাল বিলাঞ্চলের প্রচুর পরিমাণের উৎপাদন হয়। যার পেছনে কোন খরচ নেই। তাহলেই এই পণ্যটির দাম এতে বেশ কেন? এছাড়া আমন ধান উঠেছে কিছুদিন আগে। অথচ ধান-চলের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি কারণ কি? সব কিছুর পেছনেই একটি খারাপ চক্র কাজ করে। ওই চক্রই বাজারকে অস্থিতিশীল করে তুলছে।

    কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, বর্তমানের বাজারের সকল নিত্য পণ্যের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। বাজার নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের কঠোর অবস্থান নিয়ে বাজার মনিটরিং করতে হবে। না হলে বাজারের স্থিতিশীলতা হারাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.