বিশ্বের বৃহত্তম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা চীনের বিওয়াইডির বহরে যুক্ত হয়েছে আরও দুটি জাহাজ। ‘বিওয়াইডি চ্যাংশা’ ও ‘বিওয়াইডি জি’য়ান’ নামের জাহাজ দুটির প্রতিটি একযোগে ৯ হাজার ২০০টি গাড়ি পরিবহন করতে পারে।
এর ফলে কোম্পানিটির নিজস্ব ছয়টি জাহাজ এখন মোট ৪৫ হাজার ৬০০টি গাড়ি পরিবহনে সক্ষম। এর বাইরে আরো দুটি জাহাজ শিগগিরই যুক্ত হচ্ছে, যেগুলো সম্মিলিতভাবে ১৬ হাজার ২০০টি গাড়ি পরিবহনে পারদর্শী হবে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত বিওয়াইডি রফতানি করেছে ৩ লাখ ৭৪ হাজার ২০০টি গাড়ি। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ১১২ শতাংশ বেশি।
বিশ্লেষকরা বলছেন, রফতানি বৃদ্ধির এ ধারা ধরে রাখতে এবং পরিবহন সক্ষমতা বাড়াতে কোম্পানিটি নিজেদের জাহাজ বহর সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে।

