Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাকওয়ার্ড বনাম ফরওয়ার্ড অংশগ্রহণ: কারা লাভবান?
    অর্থনীতি

    ব্যাকওয়ার্ড বনাম ফরওয়ার্ড অংশগ্রহণ: কারা লাভবান?

    মনিরুজ্জামানজুন 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্যাকওয়ার্ড বনাম ফরওয়ার্ড অংশগ্রহণ: কারা লাভবান?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমানে বৈশ্বিক সরবরাহব্যবস্থা স্থানীয়করণের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এই পরিবর্তনের বড় চালক। রাজনৈতিক কারণ তো আছেই, তবে সরবরাহ শৃঙ্খলা দেশে ফেরানোর পক্ষে অর্থনৈতিক যুক্তিও রয়েছে। তাই প্রশ্ন উঠেছে—বিশ্বায়নের আর্থিক খরচ কী এতটাই বেশি, যা এর সুফলকে ছাপিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমেই GVC–তে ‘ব্যাকওয়ার্ড’ ও ‘ফরওয়ার্ড’ অংশগ্রহণের পার্থক্য বুঝতে হবে।

    • ব্যাকওয়ার্ড অংশগ্রহণ বোঝায়—দেশটি তার রপ্তানি পণ্যের জন্য বিদেশ থেকে কাঁচামাল বা উপাদান আমদানি করে। যেমন, ভিয়েতনাম যখন স্যামসাংয়ের মোবাইল ফোন তৈরি ও রপ্তানি করে, তখন দক্ষিণ কোরিয়া ও অন্য দেশ থেকে উচ্চপ্রযুক্তির যন্ত্রাংশ ব্যবহার করে। ফলে এর ব্যাকওয়ার্ড-GVC অংশগ্রহণ বেশি, আর দেশীয় মূল্য সংযোজন কম।
    • ফরওয়ার্ড অংশগ্রহণ বোঝায়—একটি দেশ যা রপ্তানি করে, তা অন্য দেশ তাদের উৎপাদনে ব্যবহার করে। যেমন, যুক্তরাষ্ট্র যদি মেক্সিকোতে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে এবং সেগুলো মেক্সিকোয় সংযোজন হয়, তাহলে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড-GVC অংশগ্রহণ বেশি।

    গবেষণায় দেখা গেছে, ব্যাকওয়ার্ড অংশগ্রহণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তুলনামূলকভাবে বেশি সহায়তা করে, আর ফরওয়ার্ড অংশগ্রহণ কিছু ক্ষেত্রে তা বাধাগ্রস্ত করতে পারে। ফরওয়ার্ড GVC অংশগ্রহণ সাধারণত সেই দেশগুলোর প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে, যেগুলো কাঠামোগতভাবে নমনীয় নয়। এসব দেশে যখন কম মূল্য সংযোজনের উৎপাদন অন্যত্র স্থানান্তর হয়, তখন তারা সেই শ্রম বা পুঁজি অন্যখাতে পুনর্বিনিয়োগে ব্যর্থ হয়। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র থেকে উৎপাদন কাজ অন্য দেশে সরিয়ে নেওয়ায় বহুজাতিক কোম্পানি লাভবান হলেও, দেশের অর্থনীতি বা শ্রমিক শ্রেণি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কোন খাত বা কার্যক্রম অফশোর করা হচ্ছে, তার ওপরও প্রভাব নির্ভর করে। দক্ষিণ কোরিয়ার তথ্যপ্রযুক্তি খাতে গবেষণা, উন্নয়ন ও বিপণন দেশেই থাকলেও চূড়ান্ত সংযোজন বিদেশে হওয়ায় প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। অথচ গাড়ি শিল্পে সংযোজন দেশেই হওয়ায় ফরওয়ার্ড অংশগ্রহণের নেতিবাচক প্রভাব তেমন পড়েনি।

    স্পেনে ফার্মাসিউটিক্যাল, খাদ্য, শিল্প ও উৎপাদন খাতে ব্যাকওয়ার্ড অংশগ্রহণ প্রবৃদ্ধিতে সহায়তা করেছে। তবে গাড়ি খাতে এ সুফল তেমন দেখা যায়নি। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ায় অধিকাংশ খাতে ব্যাকওয়ার্ড অংশগ্রহণ প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। বরং কিছু খাতে যেমন তথ্যপ্রযুক্তি ও আর্থিক খাতে—এটি নেতিবাচক প্রভাব ফেলেছে।

    এর পেছনে কাঠামোগত কারণ রয়েছে। দক্ষিণ কোরিয়ার শিল্প খাত বড় বড় কনগ্লোমারেটের দ্বারা পরিচালিত, যাদের নিজস্ব উৎপাদন শৃঙ্খলা শক্তিশালী। ফলে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করা মানে হচ্ছে দেশীয় উপকরণ ও উৎপাদন শৃঙ্খলা হ্রাস পাওয়া। অপরদিকে, স্পেনের শিল্প খাত অনেক বেশি বিশেষায়িত এবং ইউরোপের সঙ্গে আন্তঃসীমান্ত সংযুক্ত। ফলে তারা যা আমদানি করছে, তা অনেক সময় সাশ্রয়ী ও দক্ষ উৎপাদনের উপাদান হয়ে উঠছে।

    স্পেনের ফার্মাসিউটিক্যাল খাতে ব্যাকওয়ার্ড GVC অংশগ্রহণ ৩০ শতাংশের বেশি। স্পেন ইউরোপের একটি সংযুক্ত শিল্প নোড হিসেবে কাজ করছে। যদিও উচ্চমূল্য সংযোজনের খাতগুলো তাদের নিয়ন্ত্রণে নেই, তবে তারা ভোক্তা বাজারের কাছাকাছি অবস্থান করছে এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে দেশীয় শিল্পকে ক্রমাগত উন্নয়ন করছে। ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত স্পেনের ওষুধ রপ্তানি কয়েক গুণ বেড়েছে।

    থাইল্যান্ডের গাড়ি শিল্প ও ভিয়েতনামের তথ্যপ্রযুক্তি খাতের মতো উন্নয়নশীল দেশগুলো ব্যাকওয়ার্ড অংশগ্রহণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছে ঠিকই, তবে দেশীয় মূল্য সংযোজন কম থাকায় প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদনশীলতা সীমিত থাকছে। ফলে তারা মাঝামাঝি আয় ফাঁদ (middle-income trap) থেকে বের হতে পারছে না। সব দেশ ও খাতের জন্য GVC অংশগ্রহণ সমানভাবে লাভজনক নয়। তবে একে পুরোপুরি বর্জন করাও অর্থনৈতিকভাবে যুক্তিসংগত নয়। বরং, কোন খাতে মূল্য সংযোজন রয়েছে, তা বিশ্লেষণ করে সুনির্দিষ্ট নীতির মাধ্যমে অংশগ্রহণের সুফল বাড়ানো দরকার। সরকারগুলো যদি শিল্প কাঠামোকে আরও নমনীয় করে তোলে এবং দেশীয় মূল্য সংযোজন বাড়াতে উৎসাহ দেয়, তাহলে বিশ্বায়নের সুফল ঘরে তোলা সম্ভব

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.