Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর অবরুদ্ধ, প্রবেশেও নিষেধাজ্ঞা
    অর্থনীতি

    এনবিআর অবরুদ্ধ, প্রবেশেও নিষেধাজ্ঞা

    মনিরুজ্জামানজুন 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল ভবনে সেবাগ্রহীতাসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আন্দোলনরত কর্মকর্তাদের দাবি, বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কলমবিরতি ও অবস্থান কর্মসূচির সময় এনবিআরে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা ছিল।

    আন্দোলনকারীরা জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার এনবিআর প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে তাকেও বাধা দেওয়া হয়। তাকে বলা হয়, “আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।” সংগঠনটি এক দফা দাবি হিসেবে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চেয়েছে। পরিষদের ভাষ্য, চেয়ারম্যানকে অপসারণের মধ্য দিয়েই সরকারের রাজস্ব ব্যবস্থার প্রকৃত সংস্কার শুরু হতে পারে। এ দাবির ধারাবাহিকতায় আগামী ৭ জুলাই একটি পূর্ণাঙ্গ সংস্কার রূপরেখা উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

    এর আগে বুধবার (২৫ জুন) এনবিআরের প্রধান কার্যালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনরতরা ঘোষণা দেন—দাবি মানা না হলে ২৮ জুন (শনিবার) থেকে ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ শুরু হবে। একইসঙ্গে সারা দেশের রাজস্ব কর্মকর্তাদের নিয়ে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিও নেওয়া হয়েছে।

    সরকার চলতি বছরের ১২ মে এক অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে নতুন করে দুটি বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয়—রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এরপর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

    এই প্রেক্ষাপটে গত ২৬ মে সরকার জানায়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা করে অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন আনা হবে। তবে তার আগেই আন্দোলন আরও তীব্র হচ্ছে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.