Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঘোড়ার আদলের রোবটবাইক মোটরসাইকেল নিয়ে এলো কাওয়াসাকি
    অর্থনীতি

    ঘোড়ার আদলের রোবটবাইক মোটরসাইকেল নিয়ে এলো কাওয়াসাকি

    হাসিব উজ জামানজুন 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঘোড়ার আদলের রোবটবাইক মোটরসাইকেল নিয়ে এলো কাওয়াসাকি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মোটর বাইকের আন্তর্জাতিক বিখ্যাত ব্র্যান্ড কাওয়াসাকি বলছে, “চালানোর আনন্দ বজায় রেখেই এই বাহন রাইডারের শরীরের নড়াচড়া বুঝে নেয়, যেন মানুষ আর মেশিন একসঙ্গে চলে”।

    আধুনিক মানুষ কোনো একদিন ঘোড়ার মতো নিজের বাহন তৈরি করবে—এটা বাস্তবে ঘটা ছিল সময়ের ব্যাপার। সেই ভাবনা থেকেই মোটরসাইকেল নির্মাতা কাওয়াসাকি নিয়ে এসেছে কোরলিও কনসেপ্ট। এটি একটি চারপেয়ে রোবট, যাতে ঘোড়া, পাহাড়ি সিংহ আর মোটরসাইকেলের বৈশিষ্ট্য একসাথে মিলেছে।

    কাওয়াসাকি মনে করে, একটা ঘোড়ার মতো দেখতে এই রোবট বাহন কিনতে অনেকেই আগ্রহী হবেন। এই বাহন দশকের শেষের দিকে বাজারে আসতে পারে।
    কাওয়াসাকি জানায়, তাদের গবেষণা বিভাগে একদিন কেউ প্রশ্ন করেছিলেন—’যদি অল-টেরেইন গাড়ির নিচে চাকা না দিয়ে পা দিই?’ সেখান থেকেই শুরু। কমফোর্ট জোনের বাইরে গিয়ে তারা বানিয়েছে কোরলিও—ভবিষ্যতের এক বাহন, যেখানে মানুষের বোধ, প্রযুক্তি আর প্রকৃতি একসঙ্গে চলবে। অন্তত কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ সেটাই বলছে।

    চারপেয়ে রোবট কোরলিওর ভবিষ্যতের যাত্রা শুরু: ২০২৫ সালের ওসাকা এক্সপোতে কোরলিও প্রথমবারের মতো দেখানো হয়। এটি একটি অফ-রোড চারপেয়ে রোবট, চলে হাইড্রোজেন ইঞ্জিনে।যদিও বাস্তব কনসেপ্টটি দেখানো হয়েছে, কিন্তু ইন্টারনেটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এর কম্পিউটার ভিডিও। এই ভিডিও ইতোঁমধ্যে ১১ লাখের বেশি বার দেখা হয়েছে।

    ভিডিওতে দেখা যায়, কোরলিও ঘন জঙ্গলে দৌড়াচ্ছে, ফাঁকা মাঠে খেলছে, গিরিখাদ লাফিয়ে পার হচ্ছে, বরফে হেঁটে চলেছে। কখনো ‘লর্ড অব দ্য রিংস সিনেমা’-এর মতো দৃশ্য অনুকরণ করছে, আবার মনে করিয়ে দেয় বোস্টন ডায়নামিক্সের রোবট ‘স্পট’ কিংবা ‘স্টার ওয়ার্স’-এর লুক স্কাইওয়াকারের ল্যান্ডস্পিডারের কথা।

    চাকা নয়, পা দিয়ে চলে কোরলিও: কাওয়াসাকি বলছে, কোরলিও চালানোর অভিজ্ঞতা হবে অল-টেরেইন গাড়ি বা মোটরসাইকেলের মতোই। তবে এখানে চাকা নেই, চারটি পা দিয়ে চলে। প্রতিটি পায়ের সঙ্গে আছে বিশেষ জোড়া, যা ধাক্কা সহ্য করে এবং অসম জায়গার সঙ্গে মানিয়ে নেয়। পায়ের নিচে থাকে রাবারের হালকা (ফাটানো) খুর, যা ঘাস, পাথর, কাঁকরসহ বিভিন্ন জায়গায় ঠিকভাবে চলতে সাহায্য করে।

    এই চারপেয়ে গঠন রাইডারকে সোজা এবং সামনের দিকে তাকানো অবস্থায় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে—এমনকি চড়াই উঠার সময়ও।কোরলিওর পেছনে রাখা হাইড্রোজেন ক্যানিস্টার (বামে) থেকে জ্বালানি নিয়ে একটি ১৫০ সিসি ইঞ্জিন বিদ্যুৎ তৈরি করে, যা দিয়ে এটি চলাচল করে।

    এর আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে স্বাধীনভাবে চলার জন্য পা, হাইড্রোজেন চালিত ইঞ্জিন এবং শরীরের ওজনের ভঙ্গিমা দেখে দিকনির্দেশনা বুঝে নেওয়া। স্টির‌্যাপস (পা রাখার জায়গা) ও হ্যান্ডেলে থাকা সেন্সরের মাধ্যমে এটি চালানো যায়। পেছনে রাখা হাইড্রোজেন ক্যানিস্টার থেকে জ্বালানি নিয়ে একটি ১৫০ সিসি ইঞ্জিন বিদ্যুৎ তৈরি করে, যা দিয়ে এটি চলাচল করে। শব্দহীন আর কম দূষণের একটি পরিবেশবান্ধব বাহন এটি।

    এতে আছে জিপিএস স্ক্রিন, যা রাস্তা দেখায়, জ্বালানির পরিমাণ বোঝায় এবং রাইডারের ভারসাম্য ঠিক রাখে।
    কাওয়াসাকি বলছে, “চালানোর আনন্দ বজায় রেখেই এই বাহন রাইডারের শরীরের নড়াচড়া বুঝে নেয়, যেন মানুষ আর মেশিন একসঙ্গে চলে”।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.