Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআরের শাটডাউনে শিল্প উৎপাদন ঝুঁকিতে
    অর্থনীতি

    এনবিআরের শাটডাউনে শিল্প উৎপাদন ঝুঁকিতে

    মনিরুজ্জামানজুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনবিআরের শাটডাউনে শিল্প উৎপাদন ঝুঁকিতে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুটি স্বতন্ত্র বিভাগে বিভক্ত করে সরকার অধ্যাদেশ জারি করার পর থেকে আন্দোলনে নেমেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। প্রথমে কলমবিরতি দিয়ে শুরু হলেও এখন তাদের দাবির কেন্দ্রবিন্দুতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ। আন্দোলনের ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের আমদানি-রফতানি কার্যক্রম।

    বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, এমনিতেই দেশের অর্থনীতি দুরবস্থার মধ্যে আছে। রাজস্ব ঘাটতি মেটাতে সরকারকে ধার করতে হচ্ছে। তার ওপর বন্দরে পণ্য খালাস বন্ধ থাকায় সরবরাহে সংকট তৈরি হচ্ছে, যা মূল্যস্ফীতিও বাড়াতে পারে। বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহুসাইন বলেন, “শিল্পের জন্য কাঁচামালের আমদানি বন্ধ হলে উৎপাদন ব্যাহত হবে। খরচ বাড়বে, সরবরাহে ঘাটতি তৈরি হবে। এই সংকটের দ্রুত সমাধান দরকার।”

    ১৩ মে এনবিআর ভাঙার অধ্যাদেশ জারির পর পরদিন থেকেই শুরু হয় কলমবিরতি। ২১ মে থেকে আন্দোলন আরও জোরালো হয়। পরে অর্থ মন্ত্রণালয় ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনী আনার প্রতিশ্রুতি দিলে কর্মবিরতি স্থগিত হয়। তবে চেয়ারম্যানের সঙ্গে কাজ না করার ঘোষণায় ঈদের ছুটির পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।

    চট্টগ্রাম কাস্টম হাউজে গতকাল দেখা যায়, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মকর্তারা কলমবিরতি পালন করেছেন। এতে শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক সময়ের মাত্র ১০ শতাংশ হয়েছে। কর, কাস্টমস ও ভ্যাট অফিসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা বড় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অ্যালবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, “শুল্কায়ন বন্ধ থাকলে তা সরাসরি বাজারে পণ্যের সরবরাহ ও মূল্যকে প্রভাবিত করে। শাটডাউন হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।” প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক বলেন, “যুদ্ধের মতো পরিস্থিতিতে ব্যবসা চালাতে হচ্ছে। এ সময় শাটডাউনের মতো কর্মসূচি আমাদের পেছনে ঠেলে দেবে। দ্রুত সমাধান প্রয়োজন।”

    বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এনবিআর চেয়ারম্যান ও ১৬ জন সদস্য বৈঠক করেন। এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। উপদেষ্টা জানান, আন্দোলন প্রত্যাহার না করলে সরকার কঠোর অবস্থানে যাবে। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, “সব সিনিয়র কর্মকর্তা ও কমিশনার বৈঠকে ছিলেন। আলোচনা হয়েছে, আশা করছি সমাধান হবে দ্রুত।”

    স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী বলেন, “এভাবে দেশকে জিম্মি করে রাখা অযৌক্তিক। আমদানি-রফতানি বন্ধ থাকলে আন্তর্জাতিক ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। সব কিছু এখন বন্ধ হয়ে আছে। আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধান করতে হবে।” বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “আন্দোলনের যৌক্তিকতা থাকলে আলোচনা করে মীমাংসা করা হোক। তবে সংস্কার থামানো যাবে না। আর অচলাবস্থাও চলতে দেওয়া যায় না। প্রয়োজন হলে আমরা মধ্যস্থতার ভূমিকা নিতে প্রস্তুত।”

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “রফতানির কার্যক্রম বিঘ্নিত হলে শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হবে না। তখন শ্রমিকেরা রাস্তায় নামলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কাঁচামাল আমদানি বন্ধ থাকলে রফতানিও বন্ধ হয়ে যাবে।” তিনি আরও বলেন, “আমরা ব্যবসায়ীরা সমাধানে ভূমিকা রাখতে চাই। এখনই সময় বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা করার।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.