Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রকে আরো ন্যায্য বাণিজ্য চুক্তির আহ্বান বাংলাদেশের
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রকে আরো ন্যায্য বাণিজ্য চুক্তির আহ্বান বাংলাদেশের

    মনিরুজ্জামানজুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রকে আরো ন্যায্য বাণিজ্য চুক্তির আহ্বান বাংলাদেশের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি (পারস্পরিক শুল্ক চুক্তি) নিয়ে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে বাংলাদেশ। এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (USTR) খসড়া পর্যালোচনা করে বেশ কিছু শর্ত সংশোধনের প্রস্তাব দিয়েছে ঢাকা। মূল দাবি— পারস্পরিক শুল্কহার সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখা। ঢাকার বক্তব্য, আন্তর্জাতিক বাণিজ্যে কোনো দেশের নিজস্ব আইন অন্য দেশ অনুসরণ করবে—এমন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। তাই ‘রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাগ্রিমেন্ট’-এর সংশোধিত খসড়া তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

    গত এপ্রিল থেকে অন্তর্বর্তী সরকার চুক্তিটি আরও ন্যায্য করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেন। তবে চাপের মুখে তা তিন মাসের জন্য স্থগিত করা হয়।

    সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০টায় ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে ২৯ জুন। তারপরই চুক্তি চূড়ান্ত হতে পারে। এর আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ (গোপনীয়তা চুক্তি) স্বাক্ষর হয়। এরপর ১৭ জুন খসড়া চুক্তি নিয়ে উভয় দেশের মধ্যে অনলাইন মিটিং হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২৫ জুন বাংলাদেশের সংশোধিত মতামত ইউএসটিআরের কাছে হস্তান্তর করেন ড. খলিলুর রহমান। এতে রেসিপ্রোকাল ট্যারিফ হার ১০ শতাংশের মধ্যে সীমিত রাখার অনুরোধ জানানো হয়।

    বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরেরও প্রস্তাব দিয়েছিল। ইউএসটিআরের কর্মকর্তাদের মৌখিক সম্মতির ভিত্তিতে এই প্রস্তাব পাঠানো হলেও যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আলোচনার জন্য একজন প্রতিনিধি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে আরও সময় চাওয়া হবে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

    সম্ভাব্য চুক্তির আগে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। খলিলুর রহমান বৈঠকে এসব তুলে ধরেছেন। যেমন— ইউক্রেনের পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইভাবে বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। জ্বালানি বিভাগ এলএনজি আমদানি বাড়াতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

    ৯ জুলাই যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে। ফলে রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের নেতারা বলছেন, সরকার আলোচনা কতদূর এগিয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু জানান, মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন তারা। রাষ্ট্রদূতের পরামর্শ অনুযায়ী, আরও সুনির্দিষ্ট ও সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি আরও বলেন, “নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে কী আছে, আমরা জানি না। তবে আমাদের একটাই দাবি— প্রতিযোগী দেশের তুলনায় যেন আমাদের ওপর শুল্কহার বেশি না হয়।” তার মতে, প্রয়োজনে সরকার আবারও ৯০ দিনের শুল্ক স্থগিত চেয়ে অনুরোধ করতে পারে।

    বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ জানান, বিজিএমইএ একটি লবিস্ট ফার্ম নিয়োগের প্রস্তাব দিয়েছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি জানানো হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, প্রতিযোগী দেশ যেমন ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার তুলনায় আলোচনা ও চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে। এই দেশগুলো এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও, বাংলাদেশ ইতোমধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে এবং তা চূড়ান্ত করার পথে রয়েছে। ২৬ জুনের বৈঠকে খলিলুর রহমান তুলে ধরেছেন— যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য ও হিসাবের মধ্যে যে ভুল রয়েছে, তার ব্যাখ্যাও।

    যুক্তরাষ্ট্র দাবি করেছে, বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। বাংলাদেশ তা অস্বীকার করে বলেছে, এই হিসাব ভুল। প্রকৃত শুল্কহার তুলে ধরা হয়েছে ইউএসটিআরের সভায়। এছাড়া, নতুন অর্থবছরের বাজেটে মার্কিন পণ্যের উপর শুল্কে যেসব পরিবর্তন আসছে, তাও তুলে ধরা হবে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুল্ক স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন পৃথকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইউএসটিআরকে চিঠি দেন। চিঠিতে এলএনজি, গম, অস্ত্র, উড়োজাহাজ আমদানির প্রতিশ্রুতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের ১৯০টি পণ্যে শুল্ক কমানোর অঙ্গীকারও করা হয়।

    পরবর্তীতে ৯ এপ্রিল, ২১ এপ্রিল এবং ৪ জুন ইউএসটিআরের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ। সবশেষ ২৯ জুনের বৈঠকে চুক্তির ভাগ্য নির্ধারিত হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮৩৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে আমদানি হয়েছে ২২১ কোটি ডলারের পণ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.