Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩২৫০ কোটি রুপিতে কলকাতার সাউথ সিটি কিনে নিল ব্ল্যাকস্টোন
    অর্থনীতি

    ৩২৫০ কোটি রুপিতে কলকাতার সাউথ সিটি কিনে নিল ব্ল্যাকস্টোন

    মনিরুজ্জামানজুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৩২৫০ কোটি রুপিতে কলকাতার সাউথ সিটি কিনে নিল ব্ল্যাকস্টোন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ৩,২৫০ কোটি রুপিতে কলকাতার সাউথ সিটি মল কিনল মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন। এই চুক্তিকে পশ্চিমবঙ্গের রিয়েল এস্টেট খাতে অন্যতম বড় অধিগ্রহণ হিসেবে দেখা হচ্ছে। এটি কলকাতায় প্রথম কোনো শপিং মলের মালিকানা বদলের ঘটনা।

    বিশ্বখ্যাত বিকল্প সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এ চুক্তির মাধ্যমে অধিগ্রহণ করেছে সাউথ সিটি মলের হোল্ডিং কোম্পানি সাউথ সিটি প্রজেক্টস। এ প্রতিষ্ঠানটি পরিচালনা করছিল একটি কনসোর্টিয়াম, যেখানে ছিল ইমামি, মের্লিন গ্রুপ, সুরেকা গ্রুপ, শ্রাচি গ্রুপ, যুগল খেতাওয়াত ও জেবি গ্রুপ।

    সাউথ সিটি মলের মূল্য ধরা হয়েছে প্রায় ২,৭০০ থেকে ২,৮০০ কোটি রুপি, আর সাউথ সিটি প্রজেক্টসের কলম্বো ভিত্তিক আবাসন প্রকল্প ‘আলতেয়ার’-এর অবিক্রীত অংশের মূল্য ৪৫০ থেকে ৫০০ কোটি রুপি। সাউথ সিটি স্কুল অবশ্য আগের প্রোমোটারদের হাতেই থাকবে।

    এ অধিগ্রহণের মাধ্যমে কলকাতার মল ব্যবসায় প্রথমবারের মতো পা রাখল ব্ল্যাকস্টোন। প্রতিষ্ঠানটি ভারতের ১৪টি শহরে বর্তমানে ১৮টি মল পরিচালনা করছে। তবে কলকাতায় এটাই তাদের প্রথম বড় রিটেইল বিনিয়োগ। ব্ল্যাকস্টোনের রিয়েল এস্টেট অধিগ্রহণ শাখার প্রধান আশিষ মোহতা বলেন, “ভারতে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে পেরে এবং সাউথ সিটির মতো আইকনিক একটি সম্পদে বিনিয়োগ করতে পেরে আমরা রোমাঞ্চিত। এটি এমন এক জায়গা, যেখানে মানুষ কেনাকাটা, খাওয়া-দাওয়া, অবসর এবং বিনোদনের জন্য একত্রিত হন।”

    সাউথ সিটি মলটি ২০০৮ সালে যাত্রা শুরু করে। প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত এই মলটি ১২.৫ লাখ বর্গফুট এলাকায় বিস্তৃত। এর মধ্যে ৬.৫ লাখ বর্গফুট এলাকা রিটেইল ব্যবহারে রয়েছে। গড় বার্ষিক টার্নওভার প্রায় ১,৮০০ কোটি রুপি। সাধারণ দিনে এখানে প্রতিদিন ৩০–৪০ হাজার এবং সাপ্তাহিক ছুটির দিনে ৭৫ হাজার থেকে দেড় লাখ মানুষের আনাগোনা হয়।

    এই মলে রয়েছে প্রায় ১৫০টি ব্র্যান্ড স্টোর। এর মধ্যে আছে শপার্স স্টপ, প্যান্টালুনস, স্পেন্সারস, জারা, টমি হিলফাইগার, আরমানি, ক্যালভিন ক্লেইন ও অ্যাডিডাস। আছে ছয় পর্দার আইনক্স মাল্টিপ্লেক্স, বিশাল ফুড কোর্ট, এবং জনপ্রিয় রেস্তোরাঁ যেমন চিলিস, মেইনল্যান্ড চায়না, ও স্টারবাকস।

    এই মলের প্রাথমিক উন্নয়ন হয়েছিল একটি যৌথ উদ্যোগ হিসেবে, যার নেতৃত্বে ছিলেন সুরেকা গ্রুপের কর্ণধার প্রদীপ সুরেকা। এছাড়া অংশ নিয়েছিল ইমামি রিয়েলটি ও অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানিগুলো। এই চুক্তির লেনদেন পরামর্শদাতা হিসেবে কাজ করেছে বেসরকারি রিয়েল এস্টেট পরিষেবা প্রতিষ্ঠান অ্যানার্ক গ্রুপ।

    বর্তমানে ব্ল্যাকস্টোন ভারতে ২০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে অফিস ও হোটেল খাতে। পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির সম্পদ ব্যবস্থাপনার পরিমাণ ৯.৬ লাখ কোটি রুপি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.