Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উত্তর কোরিয়ায় প্রথমবার রিসোর্ট খুললেন কিম জং উন
    অর্থনীতি

    উত্তর কোরিয়ায় প্রথমবার রিসোর্ট খুললেন কিম জং উন

    মনিরুজ্জামানজুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    উত্তর কোরিয়ায় প্রথমবার রিসোর্ট খুললেন কিম জং উন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুনিয়ার সবচেয়ে নিঃসঙ্গ দেশগুলোর একটি উত্তর কোরিয়া। বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ সেখানে প্রায় নেই বললেই চলে। এমন বাস্তবতায় এবার দেশটির নেতা কিম জং উন সাগরতীরে বিলাসবহুল একটি রিসোর্ট চালুর ঘোষণা দিলেন। লক্ষ্য—পর্যটনের মাধ্যমে অর্থনীতিতে প্রাণ ফেরানো।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, পূর্ব উপকূলের ওনসানে নির্মিত ‘ওনসান কালমা’ রিসোর্টটি ১ জুলাই থেকে দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। রিসোর্টটি ছয় বছর আগে চালুর পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় এতদিন তা সম্ভব হয়নি। তবে বিদেশিদের জন্য এটি কবে খুলবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

    ওনসান শহরেই কিম জং উনের শৈশব কেটেছে। এখানে বহু অভিজাতের ব্যক্তিগত ভিলাও রয়েছে। একসময় এই এলাকা ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহৃত হলেও কিম এখন এটিকে পর্যটনের কেন্দ্রবিন্দুতে রূপান্তর করতে চাইছেন। কেসিএনএ দাবি করেছে, চার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রিসোর্টে একসঙ্গে ২০ হাজার পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। এতে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল ও ওয়াটার পার্ক। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচির কারণে পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে উত্তর কোরিয়া। দেশটির বেশিরভাগ সম্পদ ব্যয় হয় সেনাবাহিনী, স্মৃতিস্তম্ভ ও কিম পরিবারের ব্যক্তিপূজামূলক স্থাপত্য নির্মাণে—যেগুলো প্রধানত রাজধানী পিয়ংইয়ংকেন্দ্রিক। পর্যবেক্ষকদের মতে, এই রিসোর্ট চালুর মধ্য দিয়ে সহজভাবে বৈদেশিক মুদ্রা আয়ের চেষ্টা করছে পিয়ংইয়ং। যদিও দেশটিতে বিদেশি পর্যটক প্রবেশ করতে পারেন, তবে তাদের বেশিরভাগই আসেন চীন ও রাশিয়া থেকে—যাদের সঙ্গে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে।

    ‘ইয়াং পায়োনিয়ার ট্যুরস’-এর সহপ্রতিষ্ঠাতা রোয়ান বিয়ার্ড বলেন, “আমি ভেবেছিলাম এটি আন্তর্জাতিক পর্যটনের পুনরারম্ভ হতে পারে। কিন্তু বাস্তবে তা মনে হচ্ছে না।”

    ২০২০ সালের শুরুতে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। ২০২৩ সালের মাঝামাঝি কিছুটা শিথিলতা এলেও শুরুতে শুধু রুশ পর্যটকদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়া থেকে কিছু পর্যটক চীনের মাধ্যমে প্রবেশ করলেও, কয়েক সপ্তাহের মধ্যেই তা আবার বন্ধ করে দেওয়া হয়—কোনো ব্যাখ্যা ছাড়াই।

    তবে পর্যটনসংশ্লিষ্টদের একাংশ মনে করেন, পশ্চিমা পর্যটকদের কাছে ওনসান রিসোর্ট তেমন আকর্ষণীয় হবে না। রোয়ান বিয়ার্ড বলেন, “পিয়ংইয়ং, ডিমিলিটারাইজড জোন (DMZ), আর কমিউনিস্ট স্থাপত্যই বিদেশিদের মূল আগ্রহের কেন্দ্র।” অন্যদিকে, ‘উরি ট্যুরস’-এর পরিচালক এলিয়ট ডেভিস বলেন, “অপরিচিত ও অনন্য গন্তব্যে আগ্রহী পর্যটকদের কাছে উত্তর কোরিয়া এক নান্দনিক কৌতূহলের জায়গা। একটি সাধারণ সৈকত রিসোর্ট হলেও, সেটি যদি উত্তর কোরীয় সংস্কৃতির প্রেক্ষাপটে তৈরি হয়—তাহলে তা এক ভিন্ন অভিজ্ঞতা।” কেসিএনএ রিসোর্টটির উদ্বোধনকে ‘জাতীয় জীবনে এক শুভ মুহূর্ত’ এবং ‘পর্যটনের নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করেছে।

    প্রথমে ২০১৯ সালের অক্টোবরে এটি চালুর কথা ছিল। তবে নির্মাণপর্বে নানা সমস্যার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে ২৪ জুন আনুষ্ঠানিকভাবে রিসোর্টটির উদ্বোধন করেন কিম জং উন। সঙ্গে ছিলেন স্ত্রী রি সোল জু ও মেয়ে কিম জু এ। নতুন বছরের অনুষ্ঠান ছাড়া চলতি বছর এই প্রথম জনসম্মুখে এলেন রি সোল জু।

    উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা ও রুশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে রিসোর্টটি রুশ পর্যটকদের জন্য চালু করা হবে। বর্তমানে উত্তর কোরিয়ায় বিদেশিদের প্রবেশাধিকার যেসব জায়গায় আছে, সেখানে কেবল রুশ নাগরিকরাই যেতে পারছেন।

    এই রিসোর্ট উদ্বোধনের মধ্য দিয়ে উত্তর কোরিয়া-রাশিয়া সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে দুই দেশের কূটনৈতিক ও পর্যটন-সহযোগিতা এখন নতুন মাত্রা পাচ্ছে। উল্লেখযোগ্যভাবে, উত্তর কোরিয়া সম্প্রতি ইউক্রেনে রুশ আগ্রাসনের পক্ষে সেনা পাঠিয়েছে। এমনকি বৃহস্পতিবার দুই দেশের মধ্যে পাঁচ বছর বন্ধ থাকার পর সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলও পুনরায় শুরু হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.