Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রামে বাড়ছে চালের দাম
    অর্থনীতি

    চট্টগ্রামে বাড়ছে চালের দাম

    মনিরুজ্জামানজুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের বাজারে চালের দাম আবারও বাড়তে শুরু করেছে। গত এক মাসে পাইকারি বাজারে ৫০ কেজির বস্তাপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ৩০০ টাকা। এর প্রভাব পড়ছে খুচরা বিক্রিতেও। বিশেষ করে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জিরাশাইল চালের দাম বস্তায় বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।

    ব্যবসায়ীরা বলছেন, আগামী মাসের শুরুতে দামে কিছুটা স্বস্তি আসতে পারে। তবে বর্তমানে বাজারে চাপ স্পষ্ট। ঈদের আগে ছিল স্বস্তি। কোরবানির ঈদের আগে চালের দাম কিছুটা কমেছিল। তখন আগের মাসের তুলনায় প্রতি বস্তায় দাম প্রায় ৩০০ টাকা পর্যন্ত কমে আসে। কারণ, নতুন মৌসুমের বোরো ধান তখন বাজারে এসেছিল। সেই ধান থেকে উৎপাদিত চাল গত মাসের শুরুতেই বাজারে আসে। কিন্তু মাস না ঘুরতেই আবার বাড়তে থাকে দাম, বিশেষ করে সরু চালের ক্ষেত্রে।

    চট্টগ্রাম শহরের প্রধান চাল আড়ত পাহাড়তলীতে। বড় আরেকটি আড়ত রয়েছে চাক্তাইয়ে। গত জুনে সেখানে মোটা চাল (গুটি, স্বর্ণা) কেজিতে বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকায়। জিরাশাইল বিক্রি হয়েছে ৭২ টাকা কেজিতে। মিনিকেট আতপ চালও কাছাকাছি দামে বিক্রি হয়েছে। বর্তমানে সব ধরনের চালেই কেজিপ্রতি দাম বেড়েছে ৪ থেকে ৯ টাকা পর্যন্ত।

    চট্টগ্রাম রাইস মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “হঠাৎ চালের দাম বেড়েছে। এর পেছনে পরিবহন খরচ ও ধানের দাম বাড়ার বড় ভূমিকা রয়েছে।” তিনি আরও জানান, “বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো চাষিদের অগ্রিম টাকা দিয়ে চাল কিনে নিচ্ছে। এতে মিল মালিকেরা ধান সংগ্রহে সমস্যায় পড়ছেন। এ বিষয়টিও চালের বাজারে প্রভাব ফেলছে।” ব্যবসায়ীদের ভাষ্য, পরিবহন খরচ, ধানের উচ্চ মূল্য এবং চালকলের উৎপাদন খরচ সব মিলিয়ে দাম বেড়েছে। সঙ্গে করপোরেট মজুত এবং কৃষকের ধানের দাম বাড়ানোর প্রবণতাও রয়েছে।

    চট্টগ্রাম ধান উৎপাদনের মূল এলাকা নয়। মূলত দেশের উত্তরাঞ্চল ও আশপাশের জেলা থেকে ধান আসে এখানে। বর্তমানে বোরো মৌসুমের ইরি, ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধান বাজারে উঠছে। এরই মধ্যে এসব ধানের দাম মণপ্রতি বেড়েছে ১০০ থেকে ২৫০ টাকা। গত বছর এই সময়ে প্রতি মণ ধানের দাম ছিল ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ৩৫০ টাকা। এখন তা দাঁড়িয়েছে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত। মিল মালিকদের দাবি, ধান জোগান থাকলেও উৎপাদন খরচ বেড়েছে। চালকলের পরিসংখ্যান অনুযায়ী, প্রতি মণ ধানে চাল পাওয়া যায় ৬৭ শতাংশ। বাকি অংশ কুঁড়া হিসেবে বের হয়।

    পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জানান, “আগে পরিবহন খরচ ছিল ২০ হাজার টাকা, এখন তা বেড়ে ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে।” তিনি বলেন, “কোরবানির ঈদের আগে ১৫ দিন চালকল বন্ধ ছিল। তখন শ্রমিকরাও কাজ করেননি। আবার এখন ট্রাক ও পিকআপ ভ্যান ফল পরিবহনে ব্যস্ত। এসব মিলিয়ে চাল সরবরাহে সমস্যা হচ্ছে। তাই বাজারে দাম বেড়েছে। তবে গত কয়েক দিনে দাম কিছুটা কমতির দিকে এসেছে।”

    চাল ব্যবসায়ীদের সংগঠনের সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, “বিভিন্ন কারণে চালের দাম বাড়ছে। ধানের দাম যেমন বেড়েছে, তেমনি করপোরেট প্রতিষ্ঠানের মজুতও বাজারে চাপ সৃষ্টি করেছে। তবে সামনে দাম কমার সম্ভাবনা রয়েছে।” গত কয়েক বছরে দেশে চালের দাম স্থিতিশীল হয়নি। ৪০ টাকার নিচে কেজি দামে চাল মিলছে না অনেক দিন ধরেই। এবারও একই চিত্র দেখা যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.